• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

জাজিরায় শরীয়তপুরে বিদ্যুৎস্পৃষ্টে পল্লীবিদ্যুৎ এর লাইনম্যানের মৃত্যু

প্রকাশ: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪ ২:৪৯
আপডেট: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪ ২:৪৯

 

শরীয়তপুর প্রতিনিধি
জাজিরায় সংযোগ মেরামতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রবিউল ইসলাম (২৪) নামের শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির এক লাইনম্যান মৃত্যু হয়েছে। সোমবার (৭ অক্টোবর) দুপুরে জাজিরা উপজেলার দক্ষিণ বাইকশা এলাকায় এ ঘটনা ঘটে। রবিউল ইসলাম ফরিদপুরের দাঙ্গি ইউনিয়নের মোশাউজান এলাকার রফিক মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে বৈদ্যুতিক সংযোগ মেরামতের কাজ করছিলেন শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির এক লাইনম্যান রবিউল ইসলাম ও তার সহকর্মীরা। এসময় অসতর্কতাবশত রবিউল বিদ্যুৎপৃষ্ট হয়ে পড়েন। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন ।
এ ব্যাপারে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-আমিন বলেন, রবিউল ইসলাম নামের এক বিদ্যুৎকর্মীর মৃত্যুর খবর পেয়েছি। এ ব্যাপারে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম