• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

ঢাকা থেকে ফতুল্লা থানা যুবলীগ নেতা আজমত গ্রেফতার

প্রকাশ: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪ ৭:৪৩
আপডেট: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪ ৭:৪৩

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
রাজধানী ঢাকার একটি রেস্টুরেন্ট থেকে ফতুল্লা থানা যুবলীগ নেতা আজমত উল্লাহ আজমত (৫০) কে গ্রেফতারের পর ফতুল্লা মডেল থানায় সোপর্দ করেছে র‌্যাব-১১।
গ্রেফতারকৃত আজমত উল্লাহ আজমত ফতুল্লা মডেল থানার কাঠেরপুল এলাকার মৃত কালু ড্রাইভারের পুত্র। সোমবার (৭ অক্টোবর) রাতে তাকে রাজধানী ঢাকার ধানমন্ডিস্থ একটি রেস্টুরেন্ট থেকে গ্রেফতার করে।
বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, ঢাকা থেকে সোমবার রাতে আজমত উল্লাহকে গ্রেফতার করে রাত তিনটার দিকে তাকে ফতুল্লা মডেল থানায় সোপর্দ করে র‌্যাব সদস্যরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আন্দোলনকারীদের ওপর গুলি বর্ষন সহ হত্যার ঘটনায় ফতুল্লা মডেল থানায় আজমতের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে।
তিনি আরো জানান, ফতুল্লা থানায় আগস্ট মাসে ২২ তারিখে দায়ের করা ইব্রাহিম হত্যা মামলার ২২ নাম্বার এজাহারনামীয় আসামী। সেই মামলায় আজ (মঙ্গলবার) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। পর্যায়ক্রমে তার বিরুদ্ধে থাকা অপর মামলাগুলোতে পরবর্তীতে শোন এরেস্ট দেখানো হবে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম