• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শহীদ পরিবার থেকে একজন করে চাকরি দিতে হবে : রুমন

প্রকাশ: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪ ৮:০৮
আপডেট: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪ ৮:০৮

985896 7

শহীদ পরিবার থেকে একজন করে চাকরি দিতে হবে : রুমন

জনতার আওয়াজ ডেস্ক
‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন বলেন, দেশের জন্য যারা প্রাণ দিয়েছেন, আহত হয়েছেন, তাদের জন্য আমরা এই দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। তাদের পরিবার থেকে একজনকে চাকরি দিতে হবে।’

মঙ্গলবার (০৮ অক্টোবর, ২০২৪) দুপুরে ফরিদপুর জেলা বিএনপি কার্যালয়ে শহীদ ও আহতদের পরিবারের সাথে সাক্ষাৎ ও আর্থিক সহায়তা করতে গিয়ে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে ফরিদপুর জেলায় নিহত শহীদ ও আহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল।

এসময় ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক বলেন, আমরা আজ শহীদ ও আহত পরিবারের বক্তব্য শুনতে এসেছি। বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি আমাদের অনুরোধ যারা দেশের দ্বিতীয় স্বাধীনতায় শহীদ হয়েছেন, তাদের পরিবার থেকে একজনকে চাকরি দিতে হবে। প্রতিটি জেলা ও উপজেলাতে তাদের নামে বিভিন্ন প্রতিষ্ঠানের নামকরণ করতে হবে।

তিনি আরও বলেন, বিএনপি যদি কখনো সুযোগ পায় সকল শহীদ ও আহত পরিবারের জন্য কাজ করবে ইনশাআল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন, আমরা বিএনপি পরিবার-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আলমগীর কবির, বিএনপির কেন্দ্রীয় নেতা নায়াব ইউসুফ, সেলটির সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব, রুবেল আমিন, শাহাদত হোসেন, বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসভাপতি শারিফুল ইসলাম, যুগ্ম সম্পাদক মশিউর রহমান মোহান প্রমুখ।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, ফরিদপুর মহানগর বিএনপি’র আহ্বায়ক এফ এম কাইয়ুম, সদস্য সচিব গোলাম মোস্তফাসহ জেলা বিএনপি ও স্থানীয় অঙ্গ-সংগঠনের নেতারা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com