• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

মিডিয়া

আমার দেশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক হলেন মাহমুদুর রহমান

প্রকাশ: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪ ১০:৫২
আপডেট: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪ ১০:৫২

 

জনতার আওয়াজ ডেস্ক
অবশেষে বহুদিন পর আমার দেশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক হলেন ড. মাহমুদুর রহমান। এতদিন প্রকাশক ছিলেন হাসমত আলী এবং ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন মাহমুদুর রহমান। এতদিন প্রকাশক পাল্টানোর আবেদন করলেও আওয়ামী লীগ সরকার তাতে সাড়া দেয় নি।

মঙ্গলবার (৮ অক্টোবর) ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ে উপস্থিত হয়ে প্রকাশক হিসেবে ডিক্লেয়ারেশনে স্বাক্ষর করেন মাহমুদুর রহমান। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি এবং দৈনিক আমার দেশের নগর সম্পাদক মুহাম্মদ আবদুল্লাহ এই তথ্য জানিয়েছেন।

তিনি অভিযোগ করে বলেন, যথাযথ প্রক্রিয়ায় আবেদন করার পরও বিগত সময় আওয়ামী সরকার আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক পরিবর্তন করেনি।

গত ২৭ সেপ্টেম্বর দেশে ফিরেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। প্রায় সাড়ে পাঁচ বছর প্রবাসে নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফেরেন তিনি।

আওয়ামী লীগের শাসনামলে মাহমুদুর রহমানের বিরুদ্ধে সারাদেশে ১২৪টির বেশি মামলা হয়। একটি মামলায় মাহমুদুর রহমান ও তার স্ত্রীকে সাত বছর কারাদণ্ড দেন আদালত। মামলায় তাকে কারা নির্যাতনও ভোগ করতে হয়। দেশে ফেরার পর তাকে কারাগারেও যেতে হয়েছিল। তবে পাঁচ দিনের মাথায় তিনি জামিনে মুক্ত হন।

প্রথম দফায় ২০১০ সালের জুন মাসে ও দ্বিতীয় দফায় ২০১৩ সালের এপ্রিলে মাহমুদুর রহমানকে গ্রেফতার করে পুলিশ এবং তার সম্পাদিত আমার দেশ পত্রিকা বন্ধ করে দেয় আওয়ামী লীগ সরকার।

দৈনিক আমার দেশের যাত্রা ২০০৪ সালে। পত্রিকাটির মালিক ছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব এবং সাবেক সংসদ সদস্য মোসাদ্দেক আলী ফালু। ওয়ান-ইলেভেন পরবর্তী সময়ে ফালু কারাগারে গেলে এক পর্যায়ে পত্রিকাটির মালিকানা পরিবর্তন হয়। দায়িত্ব নেন জাতীয় বিনিয়োগ বোর্ডের সাবেক চেয়ারম্যান মাহমুদুর রহমান। ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে শুরুর দিকে সরকারের সমালোচনায় মুখর ছিল দৈনিক আমার দেশ। এতে পত্রিকাটি সরকারবিরোধীদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পায়। তবে রোষানলে পড়ে আওয়ামী লীগ সরকারের।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম