• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

২৮ অক্টোবর রাজধানীতে সমাবেশ করবে জামায়াত

প্রকাশ: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪ ২:০১
আপডেট: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪ ২:০১

96665896 5

২৮ অক্টোবর রাজধানীতে সমাবেশ করবে জামায়াত

জনতার আওয়াজ ডেস্ক
শেখ হাসিনার পতনের পর প্রথম বারের মতো দলীয় ব্যানারে রাজধানীতে সমাবেশ করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী ২৮ অক্টোবর (সোমবার) বেলা ২টায় ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এ জনসভা করবে দলটি।

বুধবার (৯ অক্টোবর) দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড.শফিকুল ইসলাম মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর চারদলীয় জোট সরকারের নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের নির্ধারিত দিন ছিল। বাংলাদেশ জামায়াতে ইসলামী ওই দিন জাতীয় মসজিদ বায়তুল মোকাররম উত্তর গেইটে শান্তিপূর্ণ সমাবেশের আয়োজন করে। জামায়াতের শান্তিপূর্ণ সমাবেশে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের সশস্ত্র সন্ত্রাসীরা আক্রমণ করে। লগি-বৈঠা দিয়ে মানুষ হত্যা করে মৃত মানুষের সাথে পৈশাচিক আচরণ করে। শাহাদাত বরণ করেন জামায়াত ও ইসলামী ছাত্র শিবিরের অসংখ্য ভাই।

তিনি আরও বলেন, দেশব্যাপী আওয়ামী সন্ত্রাসে অর্ধশতাধিক মানুষ নিহত হয়। নৈরাজ্য, লুটপাটে হাজার হাজার মানুষ ও পরিবার ক্ষতিগ্রস্ত হয়। ২৮ অক্টোবর থেকে আধিপত্যবাদী শক্তির সহযোগিতায় আওয়ামী ফ্যাসিবাদ দেশের জনগণের উপর সওয়ার হওয়ার পর ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত গণতন্ত্র ছিল অবরুদ্ধ, বাকরুদ্ধ ছিল মানুষ, গুম-খুন ও আয়নাঘর ছিল বিরোধীদল এবং ভিন্নমত দমনের হাতিয়ার। প্রতিহিংসার রাজনীতি ও বানোয়াট মামলা সাজিয়ে জুডিসিয়াল কিলিংয়ের মাধ্যমে হত্যা করা হয় জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দকে। চালু করা হয় ভোট ছাড়া নির্বাচন ও সরকার গঠনের বাকশালী সংস্কৃতি।

বৈষম্যবিরোধী ছাত্র-গণঅভ্যুত্থান ও গণবিপ্লবে স্বৈরাচার ও জালিম সরকারের পলায়ন এবং আওয়ামী দুঃশাসনের অবসানের প্রেক্ষাপটে ঐতিহাসিক ২৮ অক্টোবর আমাদের সামনে নতুন বার্তা নিয়ে এসেছে। আওয়ামী ফ্যাসিবাদ ও বাকশালী চরিত্র মানুষের সামনে তুলে ধরা এবং শাহাদাতের জযবা শানিত করার লক্ষ্য সামনে রেখে এ কর্মসূচি পালন করা হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com