• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আন্দোলনে নিহতের পরিবারে তারেক রহমানের উপহার পৌঁছে দিলেন মিফতাহ সিদ্দিকী

প্রকাশ: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪ ৪:০৫
আপডেট: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪ ৪:০৫

97845896

আন্দোলনে নিহতের পরিবারে তারেক রহমানের উপহার পৌঁছে দিলেন মিফতাহ সিদ্দিকী

প্রেস বিজ্ঞপ্তি

বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মিফতাহ সিদ্দিকী বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের মানুষের নয়নের মনি। তাকে কাছে পেতে চায় দেশের আপামর জনসাধারণ। তাই সব মিথ্যা মামলা প্রত্যাহার করে অতিসত্বর তারেক রহমানকে বিজয়ের বেশে বাংলাদেশে আনতে হবে।

তিনি আরোও বলেন, শেখ হাসিনার শাসন আমলে অনেকে দেশ ছেড়েছেন। দেশ স্বাধীন হওয়ার পর তারা দেশে ফিরেছেন। তাহলে কেন তারেক রহমান দেশে আসতে পারবেন না। শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় খুনিদের মামলা প্রত্যাহার করলেও কেন তারেক রহমানের মামলা প্রত্যাহার হবে না। অন্তর্র্বতীকালীন সরকারের এক অর্ডারে তারেক রহমানের মামলা প্রত্যাহার হয়ে যেতে পারে।

তাই তিনি সরকারের কাছে তারেক রহমানের সব মামলা প্রত্যাহারের দাবি জানান।

তিনি মঙ্গলবার (৫ অক্টোবর) ছাত্র-জনতার আন্দোলনে নিহত দক্ষিণ সুরমার ঝালোপাড়ার পংকজ কুমার কর’র পিতা নিকিল কুমার কর’র হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান’র পক্ষ থেকে উপহার প্রদান কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

২৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আকতার রশীদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ মান্নানের পরিচালনায় আরো বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক সুদিপ রঞ্জন সেন বাপ্পু, সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, মহানগর বিএনপি নেতা আব্দুস সাত্তর মামুন, এম এ হক, উজ্জল রঞ্জন চন্দ, নিহত পংকজের পিতা নিখিল চন্দ কর।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com