• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

টানা ছুটিতে ফাঁকা হচ্ছে ঢাকা

প্রকাশ: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪ ১০:০৮
আপডেট: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪ ১০:০৮

টানা ছুটিতে ফাঁকা হচ্ছে ঢাকা

জনতার আওয়াজ ডেস্ক
হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিনের ছুটিতে যাচ্ছে দেশ। ছুটি উদযাপনে রাজধানী ছাড়ছে হাজারো মানুষ। ফলে রাজধানীর প্রবেশ ও বাহিরমুখ সায়েদাবাদ, গাবতলী বাস কাউন্টারে উপচে পড়া ভিড় লেগেছে।

বুধবার (৯ অক্টোবর) সায়েদাবাদ বাস কাউন্টারে শত শত মানুষে ভিড় লক্ষ করা গেছে।

ব্যস্ত সময় পার করছেন টিকিট বিক্রেতারা। তবে অধিকাংশ গাড়িতে টিকিট শেষ হয়েছে। ফলে আজকের টিকিট না পেয়ে অনেককে বৃহস্পতিবারের অগ্রিম টিকিট কাটতেও দেখা গেছে। একই সঙ্গে অনেককে গাবতলী টিকিট কাউন্টারের উদ্দেশে রওনা দিতেও দেখা গেছে।

সায়েদাবাদ থেকে কুষ্টিয়া মেহেরপুর যাবেন রহিমা খাতুন। তিনি জানান, অন্যান্য গাড়িতে টিকিট কাটেননি। কারণ গোল্ডেন লাইনের গাড়িটির সময় ছিল অন্য গাড়ির আগে। সব গাড়ির শিডিউল ছিল ২টা ৩০ মিনিটের পরে। তাই এই গাড়িতে আগে যেতে পারবেন বলে টিকিট কেটেছেন। কিন্তু এখনো গাড়ি আসেনি।

মাগুরাগামী যাত্রী রাফি বলেন, ‘দুই ঘণ্টা আগে গাড়ি ছেড়ে যাওয়ার সময় ছিল। কিন্তু এখনো গাড়ি কাউন্টারেই এসে পৌঁছাতে পারেনি। কখন আসবে তা-ও জানি না।

কাউন্টারে কথা বললাম তারা বলে গাড়ি জ্যামে আছে।’

এদিকে শিডিউল বিপর্যয়ের কারণ জানতে চাইলে কাউন্টারে দ্বায়িত্বরতরা জানান, ঢাকার মধ্যে অনেক জ্যাম। গাড়ি জ্যামে থাকার কারণে প্রতিটা গাড়িতেই লেট হচ্ছে।

সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ১১ ও ১২ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। আর ১৩ অক্টোবর রবিবার পূজার ছুটি। সে ক্ষেত্রে বৃহস্পতিবারের (১০ অক্টোবর) ছুটি যুক্ত হলে দুর্গাপূজা এবং সাপ্তাহিক সরকারি ছুটি মিলিয়ে মোট চার দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।ৎ


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com