• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

পর্যটন খাতের দক্ষতা উন্নয়নে ভূমিকা রাখছে এআইটি

প্রকাশ: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪ ২:১০
আপডেট: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪ ২:১০

 

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে পর্যটন সেক্টরে দক্ষতা উন্নয়ন ও স্টেকহোল্ডারদের সঙ্গে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় কক্সবাজারের একটি অভিজাত হোটেলে একাডেমী অফ ইনফর্মেশন টেকনোলজী (এআইটি) সুইচ কনটাক্ট এর অর্থায়নে বাস্তবায়নাধীন প্রকল্পের উদ্ভোধন হয়।

এআইটির চেয়ারম্যান নাজমুল করিম ফারুক সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আতাউল গনি ওসমানি। বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আবু মোরশেদ চৌধুরী খোকা, কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রদিপ্ত খিশা, কক্সবাজার সিটি কলেজর ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রধান মইনুল হাসান পলাশ।

সভায় বক্তারা জানান, পর্যটন শিল্পের সীমাহীন সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য আমাদের সকলকে পর্যটকদের প্রতি আন্তরিক, দায়িত্বশীল ও অমায়িক আচরণ দিয়ে আকৃষ্ট করতে হবে।

এআইটির চেয়ারম্যান নাজমুল করিম ফারুক জানান, এআইটি এ প্রকল্পের মাধ্যমে মোট ৬০০ যুবদের মোট ৭টি কোর্সের উপর (হাউসকিপিং, ফ্রন্টডেস্ক ম্যানেজমেন্ট, এ্যাসিসট্যান্ট সেফ, ইলেকট্রিকাল ইন্সটলেশন এন্ড মেইনটেন্যান্স, প্লাম্বিং, ফুড এন্ড বেভারেজ সার্ভিস, এবং সিকিউরিটি গার্ড এন্ড সার্ভিসেস প্রশিক্ষণ দেওয়া হয় এবং প্রশিক্ষনের পর এআইটি তাদেরকে চাকুরীর ব্যবস্থা করে দিবেন বলেও জানান।

এঅইটি ২০১২ সাল থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সকরকারের বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং জাতীয় দক্ষতা উন্নয়ন কতৃপক্ষ এর অধীনে কক্সবাজার জেলার প্রায় সবকটি উপজেলায় কাজ করে আসছে বলেন জানান তিনি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম