• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

নয়া পল্টনে ছাত্রদল কর্মী রমজান আলীর জানাজা সম্পন্ন

প্রকাশ: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪ ৭:০৭
আপডেট: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪ ৭:০৭

 

জনতার আওয়াজ ডেস্ক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত হয়ে দীর্ঘ দুই মাসের বেশি হাসপাতালে চিকিৎসাধীন থেকে গতকাল ছাত্রদল নেতা রমজান আলী জীবন ইন্তেকাল করেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রমজান আলী জীবনের জানাজা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সম্পন্ন হয়েছে।

জানাযার আগে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, এই দেশ নিয়ে কিছু লোক ছিনিমিনি খেলছে। তেমনি ছিনিমিনি খেলেছে বিগত ১৫ বছর। এক এস আলম ছয়টি ব্যাংক দখল করে গ্রাহকদের ৯০ হাজার কোটি টাকা তুলে নিয়েছে।

তিনি বলেন, একজন কিশোর ছেলে রমজান আলী জীবন। যে আইন-শৃঙ্খলা বাহিনী তাকে গুলি করেছে, তাদের হৃদয় কাঁপে নি। কাহিনী তাদের চিন্তা ছিল আর একজন বেনজির হবে, হারুন হবে। তারা একজন শিশুকে গুলি করে হত্যা করলে শেখ হাসিনা তাদেরকে বাহবা দিবে। তারা অনেক অর্থের মালিক হবে। যেমন বেনজীর হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশে পালিয়েছে।

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, আমরা এখন রমজান আলী জীবনের জানাজা পড়বো। কিন্তু ফ্যাসিবাদের দোসররা কি করে ২৪ ঘন্টার মধ্যে জামিন পায়? এই রমজান আলী জীবনদের রক্তের বিনিময়ে আপনারা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে পেরেছেন। এই রক্তের মূল্য পরিশোধ করছেন ফ্যাসিবাদ শেখ হাসিনা দোসরদের জামিন দিয়ে? তিনি বলেন, বিএনপির অস্তিত্ব যতদিন থাকবে রমজান আলী জীবনের পরিবারের সাথে বিএনপি থাকবে।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ৫ আগস্ট ঢাকার গুলিস্তানে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা মাথায় গুলিবিদ্ধ হয়ে দীর্ঘ দুই মাস চার দিন অচেতন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার দিলালপুর ইউনিয়নের ছাত্রদল কর্মী জীবন মিয়া।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম