• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দুর্গাপূজায় গুজবে সবাইকে সতর্ক থাকার আহ্বান র‍্যাব ডিজির

প্রকাশ: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪ ৭:১৫
আপডেট: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪ ৭:১৫

9666633

দুর্গাপূজায় গুজবে সবাইকে সতর্ক থাকার আহ্বান র‍্যাব ডিজির

জনতার আওয়াজ ডেস্ক

র‌্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান জানিয়েছেন, সনাতনী সম্প্রদায়ের শারদীয় উৎসব দুর্গাপূজাকে কেন্দ্র করে যাতে কেউ গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে সংস্থাটির সাইবার টিম সজাগ রয়েছে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকেলে রাজধানীর বারিধারা ডিওএইচএস পূজামণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন।

শহিদুর রহমান বলেন, সারা দেশে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপন হচ্ছে। র‌্যাবের ১৫টি ব্যাটালিয়ন ৩২ হাজার পূজামণ্ডপের নিরাপত্তায় নিয়োজিত আছে। প্রত্যেক ব্যাটালিয়নে সিসি ক্যামেরা এবং কন্ট্রোল রুম রয়েছে, সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে।

তিনি আরও বলেন, বিচ্ছিন্ন কোনো ঘটনা ঘটলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অপরাধীদের আইনের হাতে সোপর্দ করা হচ্ছে।

মহাপরিচালক জানান, এবারের পূজায় ঢাকার বাইরেও বড় কোনো ধরনের সমস্যা পরিলক্ষিত হয়নি।

অন্যদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, দুর্গাপূজার দশমী অর্থাৎ আগামী রবিবার পর্যন্ত সারা দেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। এরপরও চলমান নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখা হবে। বাংলাদেশের সাড়ে ১৭ কোটি লোক ৩৬৫ দিনই নিরাপদে থাকবে। বাংলাদেশের সকল নাগরিকের ৩৬৫ দিনের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের এবং আমরা নিরলসভাবে সে প্রচেষ্টায় নিয়োজিত আছি।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, আমাদের অন্তর্বর্তী সরকার এবার পূজার জন্য সবচেয়ে বেশি ৪ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। এর আগে প্রতি বছর দুর্গাপূজায় ২-৩ কোটি টাকা বরাদ্দ দেওয়া হতো।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com