• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

কম সময়ের মধ্যে নির্বাচন দিয়ে গণতান্ত্রিক ধারায় ফিরতে হবে: আমীর খসরু

প্রকাশ: রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪ ১২:৪৩
আপডেট: রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪ ১২:৪৩

 

জনতার আওয়াজ ডেস্ক
যত কম সময়ের মধ্যে সম্ভব, নির্বাচন দিয়ে গণতান্ত্রিক ধারায় ফিরতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুরে রনদা প্রসাদ সাহার বাড়িতে পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

আমীর খসরু বলেন, গণতন্ত্রের বাহক হচ্ছে নির্বাচন। তাই নির্বাচন তো হতেই হবে। সুতরাং যত কম সময়ে সম্ভব, নির্বাচন ব্যবস্থায় ফিরে গিয়ে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে। এর ব্যতিক্রম হওয়ার কোনো সুযোগ নাই।

তিনি আরও বলেন, ফ্যাসিস্ট সরকারের ঘুষ-দুর্নীতি ও বাজার সিন্ডিকেটের কারণে দেশের মানুষের জীবনমান দরিদ্র সীমার নিচে চলে গেছে। তারা ক্রয় ক্ষমতা হারিয়ে ফেলেছে। জীবনযাত্রার মান নেমে গেছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এ সময় কেন্দ্রীয় বিএনপির শিশুবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ আবুল কালাম আজাদ, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজিব প্রসাদ সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম