• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

চলতি সপ্তাহেই চালু হচ্ছে মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন

প্রকাশ: সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪ ২:৫৮
আপডেট: সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪ ২:৫৮

চলতি সপ্তাহেই চালু হচ্ছে মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন

জনতার আওয়াজ ডেস্ক

বিগত আওয়ামী সরকার জানায়, এ দুটি স্টেশন চালু করতে এক বছরের বেশি সময় লাগবে। তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে মাত্র দুই মাসেই চালু করে কাজীপাড়া স্টেশন। এরপর অপেক্ষা ছিল মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন নিয়ে। অবশেষে চলতি সপ্তাহের মধ্যেই স্টেশনটি চালু করা হবে বলে জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ বলছে, মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশনের প্রয়োজনীয় মেরামত ও পরীক্ষা-নিরীক্ষার কাজ শেষ হয়েছে। প্রস্তুত করা হয়েছে ক্ষতিগ্রস্ত টিকিট কাটার মেশিন, ইলেকট্রনিক সরঞ্জামসহ পুরো অবকাঠামো। সবকিছুই সন্তোষজনক। চলতি সপ্তাহের মধ্যেই স্টেশনটি চালু করা হবে।

এর আগে শনিবার (১২ অক্টোবর) ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বলেন, নিরাপত্তা নিশ্চিতে যে বিষয়গুলো দরকার তা দেখছি। বিষয়গুলো সচিব থেকে উপদেষ্টাকে জানানো হয়েছে। আশা করছি খুব শিগগির চালু করে দিতে পারবো।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com