• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ডেঙ্গু মোকাবিলায় সরকারকে বড় উদ্যোগ নিতে হবে: রিজভী

প্রকাশ: সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪ ৩:০০
আপডেট: সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪ ৩:০০

98599696

ডেঙ্গু মোকাবিলায় সরকারকে বড় উদ্যোগ নিতে হবে: রিজভী

জনতার আওয়াজ ডেস্ক

ডেঙ্গু মোকাবিলায় সরকারকে বড় উদ্যোগ নিতে হবে বলে জানিয়েছে বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রহুল কবীর রিজভী।

সোমবার (১৪ অক্টোবর) দুপুর রাজধানী নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।

অন্তর্বর্তী সরকারের বয়স দুই মাসের বেশি হয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা মনে করি, জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরে আসবে। নির্বাচিত সরকারই একমাত্র জনগণের জন্য কাজ করতে পারে। যেখানে মানুষের বেঁচে থাকার প্রশ্ন, সেখানে নির্বাচিত সরকার কাজ করতে পারে। বন্যায় সরকারি ও বেসরকারি উদ্যোগে ব্যাপক কাজ হয়েছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, স্বৈরাচারের আমলে যেসব সরঞ্জামাদি কেনা হয়েছিল, তা অতি নিম্ন মানের। করোনার সময়ে আমরা দেখেছি এ ঘটনা। টাকা আত্মসাৎ করেছে ফ্যাসিস্ট সরকার। দেশের হাতেগোনা কয়েকটি হাসপাতালে অক্সিজেন ছিল। মানুষকে কাতরাতে দেখেছি। মাস্ক থেকে শুরু করে সব মেশিনারিজ অত্যন্ত নিম্ন মানের ছিল। করোনার সময়ে অনেকের চাকরি চলে গেছে। তাদের পুনর্বাসন নিয়ে ভাবা হয়নি। কিন্তু অন্তর্বর্তী সরকার তো জনবান্ধব। এই সরকারের উচিত ছিল, ডেঙ্গু প্রতিরোধে আরও সক্রিয় হওয়া। ডেঙ্গু পুরনো একটি রোগ। আগাম প্রতিরোধের ব্যবস্থা নেয়া দরকার ছিল। এটা তো ফ্যাসিস্ট সরকার না। জনসমর্থিত সরকার হয়ে ডেঙ্গুতে জীবনহানি ঠেকাতে সরকার কী কী প্রয়োজনীয় পদক্ষেপ নিলো! বেসরকারি উদ্যোগে বিএনপি ফ্যাসিবাদী আমল থেকেই ফ্রি মেডিকেল ক্যাম্প করে সেবা দিয়ে আসছে’, যোগ করেন তিনি।

রিজভী বলেন, আমরা কয়টা ফ্লাইওভার করলাম, তাতে মানুষের জীবন বাঁচবে না। মানুষের জীবন বাঁচাতে যে সব কাজ করা দরকার আগের স্বৈরশাসক তা করেনি। মানুষের মধ্যে হতাশা তৈরি হবে। সুষ্ঠু নির্বাচন হলে ইশরাক ও তাবিথ ঢাকার মেয়র হতেন।

বিএনপি গণভিত্তিক দল জানিয়ে তিনি বলেন, ‘দলের সামর্থ্য অনুযায়ী আমরা করে যাচ্ছি। ডেঙ্গুর প্রকোপ না কমা পর্যন্ত আজ থেকে আরও বেগবান করা হলো সচেতনতা ও সেবামূলক কার্যক্রম।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে নির্দেশে বিএনপির চিকিৎসকরা যেমন ছাত্র আন্দোলনে আহতের পাশে দাঁড়িয়েছে তেমনি আজকে ডেঙ্গু আক্রান্ত নগরবাসীসহ দেশবাসীর পক্ষে দাঁড়িয়েছে। এই জন্য সরকারকে বড় উদ্যোগ নিতে হবে। আমরা তো বেসরকারিভাবে কাজ করতে পারি।

রিজভী বলেন, আমরা ইতিমধ্যে ডেঙ্গু মোকাবিলার কাজ শুরু করেছি। আমাদের চিকিৎসকরাও কাজ শুরু করেছে। বিশেষ করে ঢাকার দুই সিটির জনতার মেয়র ইশরাক হোসাইন ও তাবিথ আওয়াল ডেঙ্গু সচেতনতায় কাজ করছে। ডেঙ্গু রোগীদের জন্য নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের জন্য ব্লাড সংগ্রহের কাজ শুরু হয়েছে। এছাড়াও ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসা সহায়তায় হট লাইন চালু করা হয়েছে।

সংবাদ সম্মেলনে ইশরাক হোসাইন বলেন, ডেঙ্গু সচেতনতায় দুই সপ্তাহ ধরে আমরা নগরবাসীকে সচেতনতা করার জন্য কাজ বিভিন্ন লিফটলেট বিতরণ করে যাচ্ছি। সেই সাথে এডিস লার্ভা ধ্বংস করার জন্যও কার্যক্রম হাতে নিয়েছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আবদুল সালাম আজাদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা রফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, তাবিথ আউয়াল,আমিনুল হক, রবিন, এস এম জাহাঙ্গীর প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com