• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নারায়ণগঞ্জে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে কিশোর সোহান খুন

প্রকাশ: সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪ ৪:২৬
আপডেট: সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪ ৪:২৬

96669869

নারায়ণগঞ্জে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে কিশোর সোহান খুন

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ সিটির বন্দরে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে খুন হয়েছেন সোহান (১৭) নামে এক কিশোর। রবিবার (১৩ অক্টোবর) রাতে বন্দর থানার ২১ নং ওয়ার্ডের রুপালী বাগান এলাকায় এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটে। নিহত সোহান বন্দরের রূপালী বাগান এলাকার হোসিয়ারী শ্রমিক সালাম মোল্লার পুত্র।
নিহতের পিতা সালাম মোল্লা জানান, সোহান বন্দরে যানজট নিরসন কর্মী হিসেবে কাজ করতো। পূর্ব বিরোধকে কেন্দ্র করে তার ছেলেকে হত্যা করা হয়েছে।
স্থানীয়রা জানান, রূপালী এলাকায় সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা শাহেনশাহের অনুগামী পিংকী গ্রæপের সঙ্গে কাজল গ্রæপের আধিপত্য নিয়ে পূর্ববিরোধ চলছিল। এর আগে হামজুর ছেলের সঙ্গে সোহানের ঝগড়া হয়।
রবিবার রাতে পূর্ব শত্রæতাকে কেন্দ্র করে কাজল গ্রæপের কিশোর গ্যাংয়ের সদস্যরা সোহানকে চাকু দিয়ে বুকে ছুরিকাঘাত করে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। খুনীদের গ্রেপ্তারের পুলিশের অভিযান চলছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com