জনতার আওয়াজ ডেস্ক
ছাত্র-জনতা আন্দোলনের সময় গুলি করে হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৪ অক্টোবর) এই তথ্য নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, গণঅভ্যুত্থানের মুখে পতন হওয়া সরকারের অনেকেই নানা মামলায় নামীয় আসামি। তিনিও এর ব্যাতিক্রম নন। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।












