• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

শপথ নিলেন পিএসসির চেয়ারম্যানসহ চার সদস্য

প্রকাশ: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪ ৩:০২
আপডেট: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪ ৩:০২

শপথ নিলেন পিএসসির চেয়ারম্যানসহ চার সদস্য

জনতার আওয়াজ ডেস্ক

বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেমসহ চার সদস্য শপথ নিয়েছেন।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১২টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঞা।

গত ৯ অক্টোবর অধ্যাপক মোবাশ্বের মোনেমকে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় সরকার।

তিনি ছাড়া সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন- নুরুল কাদির, মো. আমিনুল ইসলাম, মো. নাজমুল আমিন মজুমদার, মো. সুজায়েত উল্লাহ। দায়িত্ব নেওয়ার তারিখ থেকে পাঁচ বছর মেয়াদ বা ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া- এর মধ্যে যেটি আগে হয়, সে সময় পর্যন্ত তারা কমিশনের সদস্য পদে থাকবেন।

পিএসসির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়া মোবাশ্বের মোনেম ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রসাশন বিভাগের অধ্যাপক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ থেকে ১৯৮৬ সালে স্নাতক সম্পন্ন করেন। ১৯৯৯ সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন মোবাশ্বের মোনেম।

এর আগে ৮ অক্টোবর পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ কমিশনের ১২ সদস্য পদত্যাগপত্র জমা দেন।