• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আমি যেকোনো সময় গ্রেপ্তার হতে পারি : মনিরুল

প্রকাশ: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪ ৩:১৩
আপডেট: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪ ৩:১৩

9858963

আমি যেকোনো সময় গ্রেপ্তার হতে পারি : মনিরুল

জনতার আওয়াজ ডেস্ক

যেকোনো সময় গ্রেপ্তার হতে পারেন বলে জানিয়েছেন পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক (এসবি) মনিরুল ইসলাম। তিনি বলেন, ‘আমি যেকোনো সময় গ্রেপ্তার হতে পারি, এটা আমি ধারণা করছি। সুষ্ঠু তদন্তে যদি সম্পৃক্ততা আসে তাহলে আমি গ্রেপ্তার হতে রাজি।’ গতকাল সোমবার যমুনা টেলিভিশনকে এমনটি জানিয়েছেন পুলিশের সাবেক এই কর্মকর্তা।

নিজের অবস্থানের বিষয়ে তিনি বলেন, ‘কালকে (রোববার) রমনার বাসায় ঢুকতে পারলাম না। রাস্তা থেকে শুধু দেখলাম। এ বাসায় অনেকদিন থেকেছি। অথচ বাসাতে ঢুকতে পারলাম না।’

ভারতের দিল্লিতে অবস্থান করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এমন ছবির বিষয়ে মনিরুল ইসলাম বলেন, ‘২০২২ সালে মার্চের দিকে মালদ্বীপ গিয়েছিলাম পরে দিল্লিতে দুইদিন অবস্থান করেছিলাম।’

এর আগে গত ৬ অক্টোবর পুলিশের সাবেক কর্মকর্তা মনিরুল ইসলাম বর্তমানে ভারতে অবস্থান করছেন উল্লেখ করে প্রবাসী বাংলাদেশি অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের দুটি ছবি দিয়ে ফেসবুকে এক পোস্ট দেন।

ওই পোস্টে তিনি বলেছিলেন, ‘পলাতক এসবি প্রধান (সাবেক) মনিরুল ইসলামের অবস্থান নিশ্চিত করেছে অত্যন্ত বিশ্বস্ত সূত্র। ভারতের রাজধানী দিল্লির কণট প্লেস (Connaught Place)-এর একটি গ্রোসারি স্টোরে আজ বিকেলে মনিরুল ইসলামকে কিছু নিত্যপ্রয়োজনীয় দ্রব্য কেনার সময় ক্যামেরাবন্দি করেন তিনি। আরো জানা যায়, ওই এলাকায় উল্লেখযোগ্য সংখ্যক পলাতক বাংলাদেশি রাজনীতিবিদ এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা বসবাস করছেন। বন্ধুপ্রতিম দেশ হিসেবে ভারত সরকারের উচিত হবে অনতিবিলম্বে এদের খুঁজে বের করে বাংলাদেশের যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা। এ বিষয়ে India in Bangladesh (High Commission of India, Dhaka)-এর দৃষ্টি আকর্ষণ করছি।’

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনের নামে সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ২৫ কোটি টাকা আনার অভিযোগ ওঠার পর ফোনে এ কর্মকর্তার গত ১৮ সেপ্টেম্বর সাক্ষাৎকার নেয় ঢাকা পোস্ট।

ওই সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘আমি পালিয়ে যাইনি। পালাবও না। আমি দেশেই ছিলাম, দেশেই আছি। ভবিষ্যতে দেশেই থাকব। তবে নিরাপত্তার স্বার্থে সরকারি বাসায় ফিরিনি।’

সাক্ষাৎকারে ‘পালাব না’ বলেও বর্তমানে ভারতে অবস্থান নিয়ে জানতে চাইলে ৭ অক্টোবর হোয়াটসঅ্যাপে মনিরুল ইসলাম ঢাকা পোস্টকে জানান, আপনাকে তো সেদিন (১৮ সেপ্টেম্বর) ঠিকই বলেছি, মিথ্যা তো বলি নাই। আপনাকে যেদিন সাক্ষাৎকার দিয়েছিলাম, তখন সেটাই সত্য ছিল। ঢাকাতেই ছিলাম, আত্মগোপনে ছিলাম।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com