• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শিক্ষাব্যবস্থায় নৈতিকতা, ইসলাম এবং মুসলমানদের সংস্কৃতি উপেক্ষিত

প্রকাশ: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪ ৯:০৩
আপডেট: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪ ৯:০৩

96969869

শিক্ষাব্যবস্থায় নৈতিকতা, ইসলাম এবং মুসলমানদের সংস্কৃতি উপেক্ষিত

জনতার আওয়াজ ডেস্ক
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেন, “আমাদের শিক্ষাব্যবস্থায় নৈতিকতা, ইসলাম এবং উপমহাদেশের মুসলমানদের নিজস্ব সভ্যতা-সংস্কৃতি উপেক্ষা করা হয়েছে।”

মঙ্গলবার (১৫ অক্টোবর) রাজধানীর যাত্রাবাড়ীর এক মিলনায়তনে ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত এইচএসসি ও আলিম পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মহানগর সভাপতি আলাউদ্দিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি হেলাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মঞ্জুরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে মঞ্জুরুল ইসলাম আরও বলেন, “এইচএসসি ও আলিম মিলে এ বছর দেশে ১৪ লাখের অধিক শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে, যার মধ্যে ১০ লাখেরও বেশি শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। সংখ্যার দিক থেকে এটি অবশ্যই ইতিবাচক, তবে সামগ্রিকভাবে দক্ষতা বা যোগ্যতার জায়গায় যথাযথ ভূমিকা রাখতে পারছে না, যা আমাদের শিক্ষাব্যবস্থা নিয়ে পুনর্বিবেচনার দাবি রাখে।”

মঞ্জুরুল ইসলাম আরও অভিযোগ করেন, “শিক্ষাব্যবস্থাটি এমনভাবে গঠন করা হয়েছে, যাতে আন্তর্জাতিক ও দেশীয় একটি মহল আমাদের নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। এর ফলে শিক্ষার্থীরা প্রকৃত দক্ষতা ও যোগ্যতা অর্জনে ব্যর্থ হচ্ছে, যা দেশের ভবিষ্যৎ উন্নয়নের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।”

এইচএসসি ও আলিম পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, “২৪-এর আন্দোলনে যেভাবে নেতৃত্ব দিয়ে এ দেশ থেকে স্বৈরাচার বিদায় করেছ, তেমনিভাবে শিক্ষাব্যবস্থাসহ সব বিভাগ থেকে আধিপত্যবাদীদের বিদায় করতে তোমাদের সচেতন থাকতে হবে।”


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com