• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আন্তর্জাতিক

রাজনৈতিক দলের গোলামি করলে প্রজাতন্ত্রের চাকরি করতে পারবে না’

প্রকাশ: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪ ৯:০২
আপডেট: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪ ৯:০২

966589696 1

রাজনৈতিক দলের গোলামি করলে প্রজাতন্ত্রের চাকরি করতে পারবে না’

পটুয়াখালী প্রতিনিধি

প্রশাসনের কেউ য‌দি কোনো রাজনৈ‌তিক দলের গোলা‌মি করেন, তাহলে প্রজাতন্ত্রের চাক‌রি করতে পারবেন না বলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের হুঁশিয়ার করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

বুধবার (৩০ অক্টোবর) বিকেল ৪টায় পটুয়াখালীর দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে গণসংবর্ধনা অনুষ্ঠানে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

গণ অধিকার পরিষদের সভাপতি বলেন, যারা জনগণের জন্য কাজ করবে না তাদের চাকরিচ্যুত করা হবে। যারা জনগণের বিরুদ্ধে দাঁড়াবে তাদের সরকারি চাকরি থেকে বিতাড়িত করা হবে।

তিনি বলেন, আমরা পরিষ্কারভাবে বলতে চাই, সারাদেশে প্রশাসনে যারা কাজ করছেন, আপনারা যদি কোনো রাজনৈতিক দলের গোলামি করেন প্রজাতন্ত্রের চাকরি করতে পারবেন না।

দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) প্রসঙ্গে নুর বলেন, বেশকিছু নেতৃবৃন্দ আপনাদের এই উপজেলার ইউএনওর বিরুদ্ধে অভিযোগ করেছেন। যদি সেটা সত্য হয়, তাহলে তাকে এখান থেকে বিদায় নিতে হবে। সে ব্যবস্থা আমি করবো।

তিনি আরও বলেন, বয়স্ক ভাতাসহ সরকারি যেসব সুযোগ-সুবিধা রয়েছে, সেগুলো কোনো রাজনৈতিক বিবেচনায় নয়; প্রকৃতপক্ষে যারা হতদরিদ্র, অসহায় তাদের দিতে হবে।

গণসংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর গণ অধিকার পরিষদের সভাপতি গোলাম কিবরিয়া, সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম সাগর, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন তালুকদার ফয়সাল, সাংগঠনিক সম্পাদক সোহাগ ফরাজি, মহানগর ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, মহানগর যুব অধিকার পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক ইমাম হোসেন, শ্রমিক অধিকার পরিষদের ইলিয়াস মিয়া।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com