• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বৃটেনের কনজারভেটিভ পার্টির নতুন নেতা কেমি ব্যাডেনোচ

প্রকাশ: রবিবার, ৩ নভেম্বর, ২০২৪ ৪:০০
আপডেট: রবিবার, ৩ নভেম্বর, ২০২৪ ৪:০০

985745896

বৃটেনের কনজারভেটিভ পার্টির নতুন নেতা কেমি ব্যাডেনোচ

আরিফ মাহফুজ, লন্ডন থেকে

অনেক প্রতিযোগিতা আর আলোচনা-সমালোচনার অবসান ঘটিয়ে অবশেষে চূড়ান্ত হয়েছে বৃটেনের বর্তমান প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টির নতুন নেতা নির্বাচন। দলীয় শীর্ষ নেতা নির্বাচনের সকল ধাপের প্রক্রিয়া শেষে দলের হাই কমান্ড নির্বাচিত হলেন কেমি ব্যাডেনোচ। চূড়ান্ত প্রতিযোগিতায় নিকটতম প্রতিদ্বন্দ্বী বার্ট জেনরিককে পরাজিত করেছেন তিনি।

ঋষি সুনাকের উত্তরসূরি কেমি টরি মেম্বারদের (৫৬.৫ শতাংশ) ৫৩,৮০৬ ভোট পেয়ে জিতেছেন। আর তার প্রতিদ্বন্দ্বী জেনরিক পেয়েছেন ৪১,৩৮৮ (৪৩.৫ শতাংশ) ভোট। তিনি এখন সংসদে বিরোধীদলীয় নেতা হিসেবে নেতৃত্ব দেবেন।

২০০৫ সালে কনজারভেটিভ পার্টির রাজনীতিতে যোগ দেন কেমি ব্যাডেনোচ। ব্যক্তিগত জীবনে তিনি একজন আইনজীবী। কনজারভেটিভ পার্টি থেকে নির্বাচিত সাংসদ ও ইউনাইটেড কিংডমের লেভেলিং আপ, হাউজিং ও সেক্রেটারি অব স্টেট-এর কমিউনিটির জন্য ছায়ামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com