• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

শেখ হাসিনা বিদায় নিলেও তার প্রেতাত্মাদের দিয়ে ষড়যন্ত্র চালাচ্ছে

প্রকাশ: রবিবার, ১০ নভেম্বর, ২০২৪ ৩:০৩
আপডেট: রবিবার, ১০ নভেম্বর, ২০২৪ ৩:০৩

963332

শেখ হাসিনা বিদায় নিলেও তার প্রেতাত্মাদের দিয়ে ষড়যন্ত্র চালাচ্ছে

জনতার আওয়াজ ডেস্ক

শেখ হাসিনা বিদায় নিলেও তার প্রেতাত্মাদের দিয়ে ষড়যন্ত্র চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, আজকে নাকি আওয়ামী লীগ মিছিল নিয়ে বের হবে কিন্ত দুঃখজনক বিদেশে বসে ভাওতাবাজি করে জনগণকে একত্রিত করতে পারবেন না। ভুয়া আওয়াজ দিয়ে বাংলাদেশের মানুষকে আর দ্বিধাগ্রস্ত করতে পারবেন না।

রবিবার (১০ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী গণতান্ত্রিক পার্টির উদ্যোগে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নামে সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

ফারুক বলেন, আমরা ৭১-এ দেশ স্বাধীন করেছিলাম কারণ আমরা শোষিত হতে চাইনি। আমরা শোষণ চাইনা, আমরা চাই গণতান্ত্রিক দেশ। আমরা চাই বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে বাস করুক। গণতান্ত্রিক অবস্থায় তারা যেন গণতন্ত্রের কথা বলতে পারেন। কিন্তু দুঃখের বিষয় স্বাধীনতার পর থেকে ষড়যন্ত্র চলছেই। যারা ক্ষমতায় এসেই রক্ষীবাহিনী তৈরি করেছে, বাংলাদেশের সংবিধান তছনছ করে একদল কায়েম করেছে তারা বাংলাদেশের স্বাধীনতা চেয়েছেন কিনা প্রশ্ন উঠেছে।

তিনি আরও বলেন, বড় বড় কথা বলে যারা ১৬ বছর দেশ শাসন করলেন তারা এখন কোথায়? আওয়ামী লীগ সংবিধান তছনছ করে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছেন। সকল প্রতিষ্ঠানগুলোকে নিজদলীয় আড্ডাখানায় পরিণত করেছেন শেখ হাসিনা৷

এসময় অন্তর্বর্তীকালীন সরকারের কাছে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করে দ্রুত রোডম্যাপ দেয়ার আহবান জানিয়ে বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি তারা যেন সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করে। সংস্কারের নামে বিলম্ব না করারও আহবান জানান তিনি।

জাতীয়তাবাদী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এস এম শাহাদাত হোসেনের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন বিএনপি স্বনির্ভর বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, সংগঠনের সাংগঠনিক সম্পাদক মীর আমির হোসেন আমুসহ আরও অনেকে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com