• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

আ’লীগ ও ভারতকে দরদ দেখাবেন না, সরকারকে মাদানী

প্রকাশ: রবিবার, ১০ নভেম্বর, ২০২৪ ৪:৫০
আপডেট: রবিবার, ১০ নভেম্বর, ২০২৪ ৪:৫০

আ’লীগ ও ভারতকে দরদ দেখাবেন না, সরকারকে মাদানী

জনতার আওয়াজ ডেস্ক

এই ছাত্র-জনতা ভারতের বিপক্ষে, তাদের অবস্থান ভারতবিরোধী বলে মন্তব্য করেছেন ‘শিশুবক্তা’ হিসেবে খ্যাত মাওলানা রফিকুল ইসলাম মাদানী। রবিবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মঞ্চে বক্তব্য দেওয়ার সময় এ মন্তব্য করেন তিনি।

ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা শহীদ ছাত্র-জনতার রক্তের ওপর দিয়ে ক্ষমতায় এসেছেন। আনন্দের মধ্যে, ছ্যালছালাইয়া ক্ষমতায় আসেননি। কোনো অবস্থায়ই আওয়ামী লীগ ও ভারতের প্রতি দরদ দেখাবেন না।’

ছাত্রলীগ-যুবলীগের নৃশংসতার কথা তুলে ধরে রফিকুল মাদানী বলেন, ‘আমি আমার প্রেগনেন্সি স্ত্রীকে রেখে সেদিন নেত্রকোনা থেকে রওনা হয়েছিলাম। পথে আমাকে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা করেছিল। কিন্তু ভাগিস্য আমাকে সেদিন রক্ষা করেছেন ছাত্ররা। তারা ঢাল হিসেবে কাজ করেছেন।’

এর আগে আওয়ামী লীগকে প্রতিহতের জন্য গুলিস্তান জিরো পয়েন্টে কওমি মাদরাসা ছাত্রদের জমায়েত হওয়ার আহ্বান জানিয়েছিলেন আলোচিত শিশুবক্তা রফিকুল ইসলাম মাদানী।

শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে রফিক মাদানী বলেন, ‘আগামীকাল ১২টায় আমিও থাকব গুলিস্তান জিরো পয়েন্টে। হে প্রিয় কওমি তারুণ্য আসুন, সবাই একসাথে মিলিত হই। মাদরাসা-স্কুল ভেদাভেদ নাই; আমরা সবাই ভাই ভাই!’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com