• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

শেখ হাসিনার তেলবাজরাও উপদেষ্টা হচ্ছে’

প্রকাশ: সোমবার, ১১ নভেম্বর, ২০২৪ ৪:২৪
আপডেট: সোমবার, ১১ নভেম্বর, ২০২৪ ৪:২৪

শেখ হাসিনার তেলবাজরাও উপদেষ্টা হচ্ছে’

জনতার আওয়াজ ডেস্ক
শুধু ১টা বিভাগ থেকে ১৩জন উপদেষ্টা! অথচ উত্তরবঙ্গের রংপুর, রাজশাহী বিভাগের ১৬টা জেলা থেকে কোনো উপদেষ্টা নাই ! তার উপর খুনি হাসিনার তেলবাজরাও উপদেষ্টা হচ্ছে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।

রবিবার (১০ নভেম্বর) দিবাগত রাতে এক ফেসবুক পোস্টে অসন্তোষ প্রকাশ করেন সারজিস আলম।

এর আগে রবিবার উপদেষ্টা পরিষদে রদবদল এবং আকার বাড়িয়েছে সরকার। সন্ধ্যা সাড়ে ৭টার পরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন তিন উপদেষ্টাকে শপথ পাঠ করান। তবে অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা হিসেবে শপথ নেয়া দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আকিজ-বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশীরউদ্দিনের বিরুদ্ধে বঙ্গভবনের সামনে মশাল মিছিল করেছে গণ-অধিকার পরিষদের নেতাকর্মীরা।

মশাল মিছিলে অংশগ্রহণকারীরা শেখ বশীরউদ্দিনকে আওয়ামী লীগের দোসর হিসেবে তাকে আখ্যায়িত করেন। তারা বলেন, উপদেষ্টা পরিষদে শেখ বশীরউদ্দিনের জায়গা পাওয়া মানে আওয়ামী লীগকে পুনর্বাসনের প্রক্রিয়া। অবিলম্বে উপদেষ্টা পরিষদ থেকে শেখ বশীরকে সরিয়ে দিতে হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com