• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

মাফিয়া সরকার যেন আর ক্ষমতায় আসতে না পারে : খোকন

প্রকাশ: মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪ ১০:২৫
আপডেট: মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪ ১০:২৫

 

জনতার আওয়াজ ডেস্ক

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন বলেছেন, শেখের বেটি নাকি পালায় না? আজ কোথায় তিনি? নিজ দলের কর্মীদের রেখে হাসিনা পালালেও তাদের দোসররা এখনো পালায়নি। তারা এখনো দিবা স্বপ্ন দেখছেন তারা আবার ক্ষমতায় আসবেন। সকলেই সতর্ক থাকুন বাংলাদেশে যেন আর কোনো দিন মাফিয়া সরকার ক্ষমতায় আসতে না পারে।

মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে নরসিংদীর রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সুলতান উদ্দিন মাস্টার প্রধান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খোকন আরও বলেন, দীর্ঘ ১৬ বছর শ্বাসরুদ্ধকর ভয়ভীতি দেখিয়ে বিএনপিকে কোণঠাসা করার পাশাপাশি ধ্বংস করার চেষ্টা করেছিল শেখ হাসিনা। ছাত্র-জনতার আন্দোলনে দেশে পুনরায় কথা বলার সুযোগ তৈরি হয়েছে। তাই দ্রুত সময়ে একটি স্বাধীন নির্বাচন কমিশনের মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের রোডম্যাপ দিয়ে জনগণের কাছে ক্ষমতা হস্তন্তর করুন।

ঢাকা মহানগর মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য এমএন জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবারের অন্যতম উপদেষ্টা আবুল কাশেম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফাইজুর রহমান, যুগ্ম আহ্বায়ক আকবর হোসেন, রায়পুরা উপজেলা বিএনপির সাবেক সভাপিত জামাল আহমেদ চৌধুরী, রায়পুরা পৌরসভার সাবেক মেয়র আব্দুল কুদ্দুস, রায়পুরা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহন প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম