• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিনোদন

‘লাল গোলাপ’ নিয়ে ফিরছেন শফিক রেহমান

প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪ ৪:১৯
আপডেট: বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪ ৪:১৯

‘লাল গোলাপ’ নিয়ে ফিরছেন শফিক রেহমান

জনতার আওয়াজ ডেস্ক
দীর্ঘ ৮ বছর পর আগামী ১ ডিসেম্বর থেকে ফিরছে একসময়ের জনপ্রিয় অনুষ্ঠান ‘লাল গোলাপ।’ ফিরছে অনুষ্ঠানটি।

লাল গোলাপের উপস্থাপক শফিক রেহমান একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন ইতিমধ্যে অনুষ্ঠানটির দুটি পর্ব রেকর্ড করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ১ ডিসেম্বর থেকে অনুষ্ঠানটি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেখা যাবে।

শফিক রেহমান দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক। তার সম্পাদিত পাক্ষিক পত্রিকা ‘মৌচাকে ঢিল’ও এক সময় বেশ আলোচিত ছিল।

তবে তিনি সবচেয়ে বেশি আলোচনায় আসেন বিটিভিতে সম্প্রচারিত লাল গোলাপ অনুষ্ঠানটিতে উপস্থাপনা করে। এই অনুষ্ঠানটিতে তিনি আমন্ত্রিত অতিথিকে একটি লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানাতেন।