• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

গুম, খুনের চেয়েও খারাপ অপরাধ: উপদেষ্টা আসিফ নজরুল

প্রকাশ: শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪ ৫:৩২
আপডেট: শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪ ৫:৩২

 

জনতার আওয়াজ ডেস্ক
খুন করার চেয়েও খারাপ অপরাধ গুম বলে মন্তব্য করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আইন উদেষ্টা আসিফ নজরুল বলেছেন, যারা গুমের শিকার হয়েছেন তাদের সম্পত্তি বন্টনে উত্তরাধিকার বিষয়ে আইন হবে।

শুক্রবার (১৫ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে এশিয়ান ফেডারেশন এগেইনেস্ট ইনভোলেন্টারি ডিসএপিরেন্স-এএফএডি’র দুই দিনব্যাপী অষ্টম কংগ্রেসের উদ্বোধনে তিনি একথা বলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা। এসময় একই সাথে সরকার গুমের শিকার পরিবারের সদস্যদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের পরিকল্পনা করছে বলেও জানান আইন উপদেষ্টা।

অনুষ্ঠানে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, বর্তমান সরকার গুম হওয়া মানুষের পরিবারের সাথে রয়েছে।

অনুষ্ঠানে গুম প্রতিরোধে কঠোর আইন করার আহ্বান জানান অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম