• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

প্রশাসনকে দোসরমুক্ত না করে রাষ্ট্র সংস্কার সম্ভব নয়: ডা. রফিক

প্রকাশ: শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪ ৫:৩৭
আপডেট: শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪ ৫:৩৭

প্রশাসনকে দোসরমুক্ত না করে রাষ্ট্র সংস্কার সম্ভব নয়: ডা. রফিক

জনতার আওয়াজ ডেস্ক

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেছেন, পতিত আওয়ামী স্বৈরশাসক রাষ্ট্রের প্রতিটি স্তম্ভ ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিলো। দেড়টি দশক এ রাষ্ট্রকে কুড়ে কুড়ে খেয়েছে। এদেশটি নতুন করে সাজাতে হলে রাষ্ট্রকে দোসরমুক্ত করতে হবে। প্রশাসনকে দোসরমুক্ত না করে রাষ্ট্র সংস্কার সম্ভব নয়।

তিনি বলেন, দেশ থেকে পালিয়ে যাওয়া শেখ হাসিনা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। আর তার নীল নকশা বাস্তবায়নে তার দোসররা উৎ পেতে আছে। সুযোগ পেলেই ছোবল দিবে।

শুক্রবার (১৫ নভেম্বর) কাকরাইলস্থ আইডিইবি ঢাকা জেলা কার্যালয়ে গণপ্রকৌশলী দিবস ২৪ এবং আইডিইবির ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. রফিক বলেন, গণধিকৃত আওয়ামী লীগ শুধু রাষ্ট্রের সম্পদ লুট করেই ক্ষান্ত হয়নি, করোনার টিকায় ভেজাল, মশার ঔষধে ভেজাল, খাবার স্যালাইনে ভেজালও করেছে। নিম্ন মানের ঔষধ সরবরাহ করে বাজারজাত করেছে। এসব করতে তাদের বিবেক একটু কাঁপে নি। তারা তো জনগণের নির্বাচিত সরকার ছিলো না। তাই জনগণ মারা গেলে তাদের কিছুই আসে-যায় না। তারা মায়াকান্না করতো স্থাপনা ও ইমারতের জন্য। কারণে এগুলো তৈরির নামে লুট করেছে লক্ষ কোটি টাকা।

তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার ক্ষমতায় না থাকলে সে সরকার দেশবাসীর কষ্ট বুঝতে চায় না। বর্তমান অন্তবর্তীকালীন সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার না হলেও ছাত্র-জনতার আন্দোলনের ফসল। তবে, সরকারকে মনে রাখতে হবে ভোটের অধিকার এবং বাকস্বাধীনতা ফিরিয়ে আনার আন্দোলনে হাজারও মানুষ শহিদ হয়েছে। যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করে জনগণের সরকারের কাছে রাষ্ট্রক্ষমতা হস্তান্তর করতে হবে। তবেই শহীদদের আত্মা শান্তি পাবে।

আইডিইবি’র অন্তবর্তীকালীন আহবায়ক ইঞ্জিনিয়ার কবির হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন অ্যাব মহাসচিব ইঞ্জিনিয়ার হাছিন আহমেদ, আইডিইবির সদস্য সচিব ইঞ্জিনিয়ার কাজী সাখাওয়াত হোসেন প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com