• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

জনকল্যাণমুখী কার্যক্রমে আমলাতান্ত্রিক জটিলতা রাখা হবে না: ক্রীড়া উপদেষ্টা

প্রকাশ: শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪ ৩:০৫
আপডেট: শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪ ৩:০৫

 

ছজনতার আওয়াজ ডেস্ক বিঃ সংগৃহীত

যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া বলেছেন, জনকল্যাণমূলক কাজে সরকারি কর্মকর্তাদের আমলাতান্ত্রিক জটিলতা রাখা হবে না। তিনি বলেন, প্রশাসনের বিভিন্ন জায়গায় স্বৈরাচারীর দোসরদের বের করে দক্ষ লোকদের নিয়োগ দেয়ার কাজ করা চলছে। গণঅভ্যুত্থানের আকাঙ্খা বাস্তবায়নে সবাইকে নিরপেক্ষতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

শনিবার (১৬ নভেম্বর) ছাত্র জনতার গণঅভ্যুত্থানের তিন মাস পূর্তি উপলক্ষ্যে রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে এক আলোচনা সভায় উপদেষ্টা এ সব কথা বলেন।

উপদেষ্টা বলেন, বাংলাদেশে পলিটিক্যাল ডেমোগ্রাফির পরিবর্তন হয়েছে। দেশের একটা বড় জনগোষ্ঠী দেশ গঠনের জন্য, রাষ্ট্র কাঠামোতে বৈষম্য বিলোপের জন্য জীবন দিয়েছে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে কিছু কিছু রাজনৈতিক দল বিরোধিতা করছে। যেগুলো গণঅভ্যুত্থানের স্পিরিট ছিল সে সকল বিষয়ে রাজনৈতিক শক্তিগুলোর কিছু কিছু অংশ বিরোধিতা করছে। রাজনৈতিক দলগুলো জুলাই বিপ্লবের স্পিরিটকে ধারণ করতে ব্যর্থ হচ্ছে।

রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, প্রতিটি রাজনৈতিক দলকে চব্বিশের গণঅভ্যুত্থানকে ধারণ করতে হবে। এই চব্বিশের প্রজন্মকে প্রত্যেকটা রাজনৈতিক দলকে গুরুত্ব দিতে হবে এবং সরকারের সংস্কার কাজে সকলকে অংশগ্রহণ করতে হবে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম