• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

সংবিধান কলুষিত করা হয়েছে: বদিউল আলম

প্রকাশ: শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪ ৩:৫১
আপডেট: শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪ ৩:৫১

সংবিধান কলুষিত করা হয়েছে: বদিউল আলম

জনতার আওয়াজ ডেস্ক

নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, জাতীয় সংসদে নারী সংরক্ষিত ৫০ আসন দিয়ে নারীদের অপমান করা হয়েছে। নারীদের আসন দিতে হবে ১০০টি এবং তা হবে প্রতিদ্বন্দ্বিতামূলক। কেননা এখন টাকা দিয়ে নারীদের আসন কিনে নেওয়া হচ্ছে। সংবিধানকে নানান সংশোধনীর মাধ্যমে নষ্ট করা হয়েছে। বিশেষ করে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এক তৃতীয়াংশ পরিবর্তন করে সংবিধান কলুষিত করা হয়েছে।’

শনিবার (১৬ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে ‘কেমন সংবিধান চাই’ শীর্ষক আলোচনা সভায় নির্বাচন সংস্কার কমিশনের প্রধান এ মন্তব্য করেন।

সংবিধান শুধু আইনজ্ঞদের বিষয় নয়, এটি সবার উল্লেখ করে ড. বদিউল আলম বলেন, ‘সংবিধানকে নানান সংশোধনীর মাধ্যমে নষ্ট করা হয়েছে। বিশেষ করে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এক তৃতীয়াংশ পরিবর্তন করে সংবিধান কলুষিত করা হয়েছে।’

মৌলিক কাঠামো পরিবর্তনের ক্ষমতা কারও নেই জানিয়ে ড. বদিউল আলম মজুমদার আরও বলেন, ‘বর্তমানে সংবিধানে বহু অসঙ্গতি রয়েছে, যা পরিবর্তন করতে হবে।’

সংরক্ষিত আসন নিয়ে নির্বাচন সংস্কার কমিশন প্রধান বলেন, ‘এখানে নারীকে প্রতীকী অবস্থায় নিয়ে যায়। সেইসঙ্গে নারীকে অবমূল্যায়ন করা হয়। তাই সংস্কার প্রয়োজন। সরাসরি নির্বাচনের মাধ্যমে নারীকে ক্ষমতায় আনার ব্যবস্থা করতে হবে। ৪০০ আসন হলে ১০০টি নারীর জন্য বরাদ্দ করতে হবে, তাও যোগ্যতার ভিত্তিতে প্রকৃত নির্বাচনের মাধ্যমে। তৃণমূল পর্যায়ে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।’

সভায় গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল হোসেন বলেন, ‘বিগত সময়গুলোতে রাজনৈতিক সংকটে এই সংবিধান সমাধান করতে পারেনি। বরং সংকট বাড়িয়েছে।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com