• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

বাংলাদেশি দূতদের সাথে পররাষ্ট্র সচিবের বৈঠক

প্রকাশ: শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪ ৩:৫৪
আপডেট: শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪ ৩:৫৪

বাংলাদেশি দূতদের সাথে পররাষ্ট্র সচিবের বৈঠক

জনতার আওয়াজ ডেস্ক

আফ্রিকা মহাদেশে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন।

শুক্রবার (১৫ নভেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

এতে বলা হয়েছে, অর্থনীতিকে গুরুত্ব দিয়ে পররাষ্ট্র সচিব দূতদের আফ্রিকার উদীয়মান বাজারে বাংলাদেশের জন্য সুযোগ অন্বেষণের তাগিদ দেন।

মন্ত্রণালয় জানায়, আফ্রিকায় বাংলাদেশের কূটনৈতিক সম্পৃক্ততা জোরদার এবং দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের কৌশলগত প্রয়াসের লক্ষ্যে দূতদের নিয়ে ভার্চুয়ালি বৈঠক করেন পররাষ্ট্র সচিব। বৈঠকে তিনি বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে আফ্রিকার ক্রমবর্ধমান তাৎপর্য তুলে ধরেন।

অন্যান্য আলোচনার মূল অগ্রাধিকার ছিল- কৃষি সহযোগিতা তথা আফ্রিকায় চুক্তিভিত্তিক চাষাবাদ। পররাষ্ট্র সচিব আফ্রিকান দেশগুলোর সঙ্গে কৃষি উদ্যোগে বাংলাদেশের সম্পৃক্ত হওয়ার সম্ভাবনার কথা তুলে ধরেন। তিনি দূতদের এই খাতে সহযোগিতার সুযোগ অন্বেষণ করার আহ্বান জানান।

পররাষ্ট্র সচিব প্রবাসী বাংলাদেশিদের কনস্যুলার সেবা প্রদানে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে মিশন প্রধানদের পরামর্শ দেন। মিশন প্রধানরা তাদের চলমান উদ্যোগের অগ্রগতি এবং চ্যালেঞ্জ সম্পর্কে পররাষ্ট্র সচিবকে অবহিত করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com