• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

গ্রহণযোগ্য কমিশন গঠন হলেই নির্বাচন: হাসনাত আবদুল্লাহ

প্রকাশ: রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪ ৮:২৯
আপডেট: রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪ ৮:২৯

 

জনতার আওয়াজ ডেস্ক
গ্রহণযোগ্য একটি কমিশন গঠন হলেই নির্বাচন দেওয়া হবে বলে মন্তব্য করেছেন ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।

রবিবার (১৭ নভেম্বর) সকালে পটুয়াখালীর দশমিনায় ছাত্র আন্দোলনে নিহতের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ সময় হাসনাত বলেন, ‘জুলাইয়ের আন্দোলন শুধু ভোটের অধিকারের জন্য হয়নি। এই সরকারের সংস্কারের যে আহ্বান বিএনপির পক্ষ থেকে গত ১৬ বছর একই আহ্বান ছিল। নির্বাচন সংস্কারের একটি প্রক্রিয়া। গ্রহণযোগ্য একটি নির্বাচন কমিশন গঠন হলেই নির্বাচন দেওয়া যাবে। সংস্কারের মধ্য দিয়ে আমরা নির্বাচনের দিকে যাচ্ছি। বিএনপি, ছাত্র আন্দোলন ও বর্তমান সরকার বেশি পার্থক্যের জায়গায় নেই।’

সমন্বয়ক হাসনাত বলেন, ‘জুলাইয়ের আন্দোলনে ছাত্রলীগ ও যুবলীগের যারা আহত হয়েছিলেন তারা এখন ছাত্র আন্দোলনের নামে তালিকাভুক্ত হতে চায়। ছাত্রলীগ ও যুবলীগের লোকজন বিশৃঙ্খলার সৃষ্টি করতে চাচ্ছে। সরকার যেন দ্রুত আহতদের জন্য ব্যবস্থা নেন, যাতে তাদের রাস্তায় নেমে না আসতে হয়।’

আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণ প্রশ্নের জবাবে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আওয়ামী লীগ ও জাতীয় পার্টি নির্বাচনে আসবে কিনা তার সিদ্ধান্ত নেবে জনগণ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আকাঙ্ক্ষা হচ্ছে, আওয়ামী লীগের গুম-খুনের বিচার নিশ্চিত হতে হবে। গুম-খুনের বিচার নিশ্চিত হওয়ার পর ছাত্র-নাগরিক সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির নির্বাচনে আসবে কি আসবে না।’

হাসনাত বলেন বলেন, ‘বিচারের আগে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির নির্বাচনে অংশ নেওয়াকে প্রতিরোধ করা হবে।’

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম