• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

রাজনৈতিক দলের বিচারের সুপারিশ করতে পারবে ট্রাইব্যুনাল

প্রকাশ: বুধবার, ২০ নভেম্বর, ২০২৪ ৩:৪৮
আপডেট: বুধবার, ২০ নভেম্বর, ২০২৪ ৩:৪৮

9666855896

রাজনৈতিক দলের বিচারের সুপারিশ করতে পারবে ট্রাইব্যুনাল

জনতার আওয়াজ ডেস্ক
গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলার বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন অধ্যাদেশের খসড়া অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এ অধ্যাদেশ জারি হলে মানবতাবিরোধী অপরাধে জড়িত রাজনৈতিক দলের বিচারে সুপারিশ করতে পারবে ট্রাইবুনাল।

বুধবার (২০ নভেম্বর) দুপুরে সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ আইনের সংশোধনী প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বৈঠকে সভাপতিত্ব করেন।

খসড়ায় বলা হয়েছে, অপরাধ সংঘটনের দায়ে রাজনৈতিক দলকে সরাসরি শাস্তি প্রদানের ক্ষমতা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে দেওয়া হচ্ছে না। তবে ট্রাইব্যুনাল চাইলে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুপারিশ করতে পারবেন।

অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর প্রথমবারের মতো সচিবালয়ে আয়োজিত বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসসহ প্রায় সব উপদেষ্টা অংশ নেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com