• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না : আমীর খসরু

প্রকাশ: বুধবার, ২০ নভেম্বর, ২০২৪ ৮:৪৯
আপডেট: বুধবার, ২০ নভেম্বর, ২০২৪ ৮:৪৯

96666396 6

দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না : আমীর খসরু

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘প্রধানমন্ত্রীর হাতে সব ক্ষমতা দেওয়া যাবে না। দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের মধ্যেই সব সংস্কার কর্মসূচি রয়েছে। জনগনের ভোটে বিএনপি ক্ষমতায় গেলে জাতীয় সরকার ও দ্বি-কক্ষ বিশিষ্ট পালামেন্ট গঠন করা হবে।’

কুড়িগ্রামের উলিপুরে শহীদ মিনার চত্বরে উপজেলা বিএনপির আয়োজনে বুধবার (২০ নভেম্বর) দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে জনসভায় তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, ‘গত ১৭ বছরে হাজার হাজার বিএনপি নেতাকর্মী গুম, খুন ও পঙ্গু হয়েছে। এত ত্যাগের পর বিএনপি একটি পরিণত রাজনৈতিক দলে রূপান্তর হয়েছে। বিএনপির নেতাকর্মীরা জ্বলে পুড়ে খাটি সোনায় পরিণত হয়েছে।’

এ সময় তিনি বলেন, ‘আমাদের নেতারা পুলিশের হাতে ও পুলিশ হেফাজতে নিহত হয়েছেন। জেল খানায় চিকিৎসার অভাবে নিহত হয়েছেন। বিএনপির ৬০ লাখের অধিক নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। আমাদের অধিক সময় কেটেছে কোর্টের মধ্যে। বাংলাদেশের মানুষ ঐক্যবদ্বভাবে গত ১৭ বছর লড়াই করেছেন। শেষ পর্যন্ত গত ৫ আগস্ট আমরা সবাই মিলে আন্দোলকে সফল করেছি।’


তিনি আরও বলেন, ‘আন্দোলনে কার কতটুকু কৃতিত্ব এ বিষয়ে কোনো বির্তক সৃষ্টির ব্যাপারে বিএনপির কোনো ইচ্ছে নেই। আর কারও যদি কোনো ইচ্ছা থাকে তাহলে তারা এ আন্দোলনের প্রতি অসম্মান জানাবে। এটি স্বল্পমেয়াদী কোনোকিছু ছিল না। এই আন্দোলন দীর্ঘমেয়াদী আন্দোলন। এই আন্দোলনের কৃতিত্ব আমরা বাংলাদেশের সবাইকে দিতে চাই। বিএনপি একা নিতে চায় না। কিন্তু কেউ যদি এর কৃতিত্ব হাইজ্যাক করে মনে করেন, তারাই সব করেছে তাহলে তারা এর প্রতি অসম্মান জানাবে।’

উলিপুর উপজেলা বিএনপির সভাপতি হায়দার আলী মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বুলবুলের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু, চেয়ারপার্সনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য ও কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক সভাপতি তাসভীর উল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসাইন কায়কোবাদ, জেলা মহিলা দলের সভাপতি রেশমা সুলতানা, জেলা যুবদলের সভাপতি রায়হান কবির, সাধারণ সম্পাদক নাদিম আহম্মেদ, জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল ইসলাম, সাধারণ সম্পাদক হাসান জোবায়ের হিমেল প্রমুখ।

এ সময় উপজেলা বিএনপির মহিলা দল, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলসহ বিভিন্ন পর্যায়ের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com