• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

খালেদা জিয়াকে ১২ বছর সেনাবাহিনী থেকে দূরে রাখা হয়েছে: ফখরুল

প্রকাশ: শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ ৯:৫২
আপডেট: শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ ৯:৫২

 

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়া তার জীবনের বড় সময়টা দিয়েছেন দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্বের জন্য। তবু পরিকল্পিতভাবে তাকে ১২ বছর দেশের সবচেয়ে দেশপ্রেমিক বাহিনী সেনাবাহিনী থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।

সশস্ত্র বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, আজকে আমি বিশেষ করে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন ও নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসানকে ধন্যবাদ জানাতে চাই।

একইসঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূসকে ধন্যবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, আজকে তিনি ম্যাডামকে (খালেদা জিয়াকে) যে সম্মান দেখিয়েছেন তাতে আমরা কৃতজ্ঞ। তাতে আজকে গোটা জাতি আনন্দিত।

এর আগে অনুষ্ঠানে খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেন ড. ইউনূস। পরে ড. ইউনূস তার বক্তব্যে বলেন, খালেদা জিয়াকে আনতে পেরে আমরা গর্বিত। তিনি বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া এখানে এসেছেন। এক যুগ তিনি আসার সুযোগ পাননি। আমরা গর্বিত এই সুযোগ দিতে পেরে।’

খালেদা জিয়াকে উদ্দেশ্য করে প্রধান উপদেষ্টা বলেন, ‘দীর্ঘদিনের অসুস্থতা সত্ত্বেও বিশেষ দিনে সবার সঙ্গে শরিক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার আশু রোগমুক্তি কামনা করছি।’

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম