• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

শহীদ নাফিজের পরিবারের সাথে রিজভীর সাক্ষাৎ

প্রকাশ: শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪ ২:২৬
আপডেট: শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪ ২:২৬

 

জনতার আওয়াজ ডেস্ক
আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ শিক্ষার্থী গোলাম নাফিজের পরিবারের সাথে দেখা এবং আর্থিক অনুদান প্রদান করা হয়।

শনিবার (২৩ নভেম্বর) দুপুরে মহাখালী ওয়্যারলেস গেটে শহীদ নাফিজের বাসায় এই অনুদান প্রদান করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি’র সিনিয়র যুগ্ন মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেন, শিশু কিশোর তরুণ কাউকে রেহাই দেয়নি ফ্যসিস্ট শেখ হাসিনার সরকার। নাফিজরা বাংলাদেশকে মুক্ত বাতাস উপহার দিয়ে গেছেন। একজন ব্যক্তি জোর করে ক্ষমতায় থাকতে নিরপরাধ কাউকে ছাড় দেয়নি। আগামী দিনের ভবিষ্যতকে ধ্বংস করে দিয়ে পালিয়ে গেছে। আওয়ামী লীগ বরাবর মানুষের গলা টিপে ধরে। এক পরিবারের রাজত্ব কায়েম করেছিলো।

রিজভী বলেন, ‘নাফিজরা অন্যায় অত্যাচারের বিরুদ্ধে লড়াই করে প্রাণ দিয়েছে। পাঠ্যবই থেকে শুরু করে সবখানে শেখ মুজিবুর রহমানের কথা তুলে ধরে সবার অবদানকে অস্বীকার করা হয়েছে। যেনো তেনো ভাবে টিকে থাকতে সবরকম কাজ করেছে আওয়ামী লীগ সরকার। বেনজির-হারুনদের মতো লোক তৈরি করে গুলি করে হত্যা করেছে। নাফিজদের আত্মত্যাগ বৃথা যেতে দেয়া হবে না, মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা হবে। নাফিজ, মুগ্ধ, আবু সাইদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলা হবে। তারেক রহমান সবার পাশে আছেন এবং থাকবেন।

এসময় নাফিজের মা, হত্যাকারীদের বিচার এবং নাফিজ যেখানে শহীদ হন সেখামে নাফিজ চত্ত্বর ঘোষণার দাবি জানান।

এসময় আরো উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবারের’ সদস্য সচিব কৃষিবিদ মো. মোকছেদুল মোমিন (মিথুন)সহ বিএনপির নেতাকর্মীরা।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম