• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তাব, যা বললেন বদিউল আলম

প্রকাশ: শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪ ৫:৪৭
আপডেট: শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪ ৫:৪৭

 

জনতার আওয়াজ ডেস্ক
সরাসরি ভোটের মাধ্যমে দেশের রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়টি তাদের বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। শনিবার (২৩ নভেম্বর) সংস্কার কমিশনের সঙ্গে মতবিনিময়ে রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়টি উঠে আসে।

সভার পর নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের মুখোমুখি হন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। তিনি বলেন, সভায় অংশগ্রহণকারীরা রাষ্ট্রপতি নির্বাচন সরাসরি ভোটের মাধ্যমে নিতে এবং রাষ্ট্রপতি কোনো দলের সদস্য হতে পারবে না বলে সুপারিশ করেছেন।

কমিশনের চূড়ান্ত প্রতিবেদনে বিষয়টি থাকবে কি না জানতে চাইলে কমিশন প্রধান বলেন, ‘আমরা এগুলো বিবেচনায় নেব। এখনো সিদ্ধান্ত হয়নি, আমরা সব সুপারিশ বিবেচনায় নিয়ে ভেবেচিন্তে প্রস্তাব করব।’

শনিবারের মতবিনিময়ে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন কমিশন নির্বাচিত, হলফনামা যাচাই-বাছাই করা, কত শতাংশ ভোট পেলে নির্বাচিত হবে, ‘না’ ভোট ফিরিয়ে আনা, বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হওয়া যাবে না, কারচুপি, অনিয়ম এবং ভুয়া নির্বাচনের সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনা, নির্বাচন কমিশন নিয়োগ আইন সংস্কার, গণমাধ্যমের মালিকানার সঙ্গে যুক্তরা নির্বাচন করতে পারবে না, ব্যবসায়িক সংগঠনে নির্বাচিত প্রতিনিধি রাখাসহ বিভিন্ন সুপারিশ করা হয়।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম