• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

নারায়ণগঞ্জে বসুন্ধরা পেপার মিলে বিস্ফোরণে দগ্ধ-১০

প্রকাশ: রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪ ৪:৫৩
আপডেট: রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪ ৪:৫৩

pic 5

নারায়ণগঞ্জে বসুন্ধরা পেপার মিলে বিস্ফোরণে দগ্ধ-১০

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনাঘাট এলাকায় বসুন্ধরা পেপার মিলে বিস্ফোরণে ১০ শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
রবিবার (২৪ নভেম্বর) সকালে সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে তাদের সবাইকে উদ্ধার করে বেলা ১২টার দিকে উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসলে তাদের চিকিৎসা চলছে।
দগ্ধরা হলেন, বিপ্লব (২৮), আরিফ (১৭), হাসান (২২) ,শাওন (২৪), মো. হোসাইন (১৮), চঞ্চল (২৬), মো. তামজিদ শেখ (৪০), তন্ময় (২৫), নুর ইসলাম (২৩) ও মো. আল-আমিন(২৪)।
কারখানার শ্রমিকরা জানান, সকাল থেকে তারা কারখানার ইউনিট ওয়ানে এরোসল তৈরির কাজ করছিলেন। বৈদ্যুতিক সৃষ্ট আগুনে তখন সেখানে হঠাৎ করে বিস্ফোরণ হয়। এতে আশপাশে থাকা ১০ জন শ্রমিক দগ্ধ হন। সঙ্গে সঙ্গে কারখানা অগ্নিনির্বাপণকর্মীরা আগুন নিভিয়ে ফেলেন। পরে দগ্ধদেরকে নিজস্ব বাসে করে বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. মো. শাওন বিন রহমান জানান, নারায়ণগঞ্জের মেঘনা এলাকা থেকে দগ্ধ হয়ে ১০ জন এসেছে। তাদের মধ্যে তিনজনের দগ্ধ বেশি হয়েছে। তাদেরকে ভর্তি দেওয়া হবে বাকি ৭ জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাদের চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com