• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

বরিশাল ক্যান্টনমেন্টকে মেজর জলিলের নামে চান আলাল

প্রকাশ: রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪ ৪:৫৯
আপডেট: রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪ ৪:৫৯

বরিশাল ক্যান্টনমেন্টকে মেজর জলিলের নামে চান আলাল

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, ফ্যাসিষ্ট হাসিনার নামে কোন ক্যান্টনমেন্ট থাকতে পারেনা। অবিলম্বে বরিশাল ক্যান্টনমেন্টকে মেজর জলিলের নামে করতে হবে।

রবিবার (২৪ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটি নসরুল হামিদ মিলনায়তনে বরিশাল বিভাগ সমিতির উদ্যোগে উদ্যোগে মেজর (অব:) জলিলের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আলাল বলেন, মানুষকে স্বীকৃতি দিলে সেই স্বীকৃতির জন্য জাগতিক জীবনের বাইরেও একটি সওয়াব আছে। সেই জায়গাটা থেকে বাংলাদেশে যে কয়জনকে বঞ্চিত করা হয়েছে তার মধ্যে সিরাজ উদ্দিন আহমেদ ও মেজর জলিল। তারা সবচেয়ে বেশি নিগৃহীত ছিল।

তিনি বলেন, একটা নেতার গুণাবলী যে তার এবং তার কর্মীদের সঠিক পথ দেখান। সশস্ত্র প্রেরণার উৎস দিয়ে যুবসমাজকে লড়াই নিয়েছেন যিনি তিনি হচ্ছেন মেজর জলিল। সংকটকালীন সময়ে মেজর জলিলের যে বৈশিষ্ট্য তা আর কারো মধ্যে পাওয়া যাবে না। মুক্তিযুদ্ধকালীন সময়ে খুলনা রেডিও স্টেশন অবরুদ্ধ মুক্ত করার জন্য অপারেশন চালিয়েছেন। ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ও মেজর জলিলের নামে যে প্রকল্পগুলা আমি করেছি তা খুব দ্রুত সময়ের মধ্যে গ্যাজেট করে নিয়েছি যাতে কেউ এর নাম আর পরিবর্তন করতে না পারে।

তিনি আরও বলেন, মেজর জলিলের মরদেহ যখন পাকিস্তান থেকে বাংলাদেশে আনা হয় তখন খালেদা জিয়া অনশনে বসে যান যাতে মেজর জলিলকে সামরিক মর্যাদায় দাফনের ব্যবস্থা করা হয়। অন্যদিকে আওয়ামী লীগ মেজর জলিলের মরদেহকে সামরিক মর্যাদা দিতে অস্বীকার করে। কেবলমাত্র খালেদা জিয়ার অনশনের কারণে তাকে সামরিক মর্যাদায় দাফন করা সম্ভব হয়েছে।

সংগঠনের সভাপতি ইকবাল হোসেন ফোরকান এর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব) হাফিজ উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান এড. জয়নুল আবদিন, চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিল সদস্য, এড. মজিবর রহমান সরোয়ার, জাতীয় প্রেসক্লাব এর সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান, বরিশাল বিভাগ সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন রেজাসহ প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com