• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

সতর্ক না থাকলে হায়নারা আবারো পরিবেশকে বিনষ্ট করবে: এ্যানি

প্রকাশ: রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪ ৯:৩০
আপডেট: রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪ ৯:৩০

সতর্ক না থাকলে হায়নারা আবারো পরিবেশকে বিনষ্ট করবে: এ্যানি

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে আমরা স্বাভাবিক পরিবেশ পেয়েছি। সজাগ ও সতর্ক না থাকলে ওই হায়নারা আবারো আমাদের পরিবেশকে বিনষ্ট করতে পারে। কারণ বিভিন্নভাবে তারা ষড়যন্ত্র করে চলেছে।

তিনি বলেন, পুরনো মিছিলের ছবি-ভিডিও ফেসবুকে ছড়িয়ে দিচ্ছে। আর পার্শ্ববর্তী দেশে বসে বলতেছে- ‘যেকোন সময় চলে আসবো’। এখন পর্যন্ত এরা (আওয়ামী লীগ) জাতির কাছে ক্ষমা চায়নি। বরং আমাদেরকে থ্রেট করছে, ধমক দিচ্ছে। এ থ্রেট পুরো জাতিকে, পুরো বাংলাদেশের জনগণকে করছে। টার্গেট হল কাঙ্খিত লক্ষ্যে আমাদেরকে পোঁছাতে হবে।

এসময় ভবিষ্যৎ বাংলাদেশটাকে আমরা সুন্দর দেশ হিসেবে দেখতে চাই বলে মন্তব্য করেন তিনি।

রবিবার (২৪ নভেম্বর) বিকেলে লক্ষ্মীপুর জেলা আউটার স্টেডিয়ামে আয়োজিত তাঁতবস্ত্র দেশীয় শিল্প ও পণ্য মেলা উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যানারে এ মেলার আয়োজন করা হয়।

বর্তমান প্রজন্মের উদ্দেশ্যে এ্যানি বলেন, ভবিষ্যতে মেধার ভিত্তিতে আপনাদেরকে জায়গা খুঁজতে হবে। আপনারা মেধার জন্য আন্দোলন করেছেন। আমার কাছে অনেক তদবির আসে, বিভিন্ন চাকরির জন্য। চাকরিতো আপনি করবেন, কিন্তু মেধার ভিত্তিতে আপনাকে আসতে হবে। সুতরাং আমার মনে হয় তদবিরটা কমিয়ে কিভাবে মেধার প্রতিযোগীতায় সেখানে যেতে পারেন, সেই চেষ্টা আপনারা করবেন। যে মেধার জন্য আপনারা সংগ্রাম ও লড়াই করেছেন।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ও লক্ষ্মীপুর জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপির সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, সদর উপজেলা বিএনপির আহবায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আহমেদ ফেরদৌস মানিক, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সালেহ উদ্দিন, জেলা ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতি আবদুর রব শামীম, মহসিন কবির স্বপন ও জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com