• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিলেটের খবর

সিলেটে বিএনপি নেতাকর্মীদের প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশ: মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪ ৭:৪৯
আপডেট: মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪ ৭:৪৯

সিলেটে বিএনপি নেতাকর্মীদের প্রশিক্ষণ কর্মশালা

জনতার আওয়াজ ডেস্ক

সিলেটে শুরু হয়েছে বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি প্রশিক্ষণ কর্মশালা। মঙ্গলবার সকাল ১০টা থেকে শুরু হওয়া এ কর্মশালা চলবে বিকাল ৫টা পর্যন্ত। বিভাগের বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে করা কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে রয়েছেন বিএনপির মিডিয়া সেলের আহবায়ক অধ্যাপক মওদুদ হোসেন আলমগীর পাভেল।

প্রশিক্ষণ টিমে আরও আছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এনি, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সাবেক এমপি রেহেনা আক্তার বানু।

বিকাল ৪টায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

কর্মশালা উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপার উৎসাহ। সকাল থেকে সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে জড়ো হতে থাকে নেতাকর্মীরা।

নেতাকর্মীরা জানান, এমন কর্মশালা রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ সম্পর্কে নেতাকর্মীদের আরও ভালো করে অবহিত করবে। এই প্রশিক্ষণ কাজে লাগিয়ে নেতাকর্মীরা প্রান্তিক জনগোষ্ঠীর সাথে সম্পর্ক আরও উন্নতি করবে। জনসাধারণের কাছাকাছি থেকে কাজ করার সুযোগ পাবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com