• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

অনুমোদনই নাই, নিষিদ্ধ করার কী আছে: ইসকন ইস্যুতে মান্না

প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪ ৩:৫৯
আপডেট: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪ ৩:৫৯

অনুমোদনই নাই, নিষিদ্ধ করার কী আছে: ইসকন ইস্যুতে মান্না

জনতার আওয়াজ ডেস্ক
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ইসকন কি কোনো সংগঠন? এর কি অনুমোদন আছে? যেটার অনুমোদনই নাই, সেটাকে আবার নিষিদ্ধ করার কী আছে?

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের মওলানা আকরম খাঁ হলে প্রফেসর কে. আলী ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত “নতুন বাংলাদেশ: যেভাবে বাংলাদেশ আগাচ্ছে এবং নাগরিক প্রত্যাশা” শীর্ষক আলোচনা সভায় তিনি এই কথা বলেন।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাহমুদুর রহমান মান্না বলেন, সেনাবাহিনী দিয়ে কখনোই দেশের অভ্যন্তরীণ শৃঙ্খলা ঠিক করা সম্ভব না। পুলিশ যতক্ষণ পর্যন্ত ঠিক না হচ্ছে ততক্ষণ পর্যন্ত শৃঙ্খলা ফিরে আসবেনা। এবং বিশৃঙ্খল পরিবেশে নির্বাচনে যাওয়াও সম্ভব না।

নাগরিক ঐক্যের সভাপতি বলেন, আওয়ামী লীগ এত অন্যায় করেছে যে ভারতে আশ্রয় নিলেও সে ছাড় পাবেনা। দমন-পীড়নের অভিযোগে যদি মিয়ানমারের প্রধান সেনাপতিকে আন্তর্জাতিক আদালতে ডাকা হয়, তবে শেখ হাসিনাকেও ডাকা হবে। শেখ হাসিনা তার থেকে কম মানুষ হত্যা করেনি।

প্রফেসর ড. শেখ আকরাম আলীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন রাষ্ট্র বিজ্ঞানী প্রফেসর আবুল লতিফ মাসুম প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com