• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

ডেঙ্গু আক্রান্ত সাংবাদিক আরিফ সাওনের খোঁজ নিনেল তারেক রহমান

প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪ ৭:৪৭
আপডেট: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪ ৭:৪৭

96666985 9

ডেঙ্গু আক্রান্ত সাংবাদিক আরিফ সাওনের খোঁজ নিনেল তারেক রহমান

জনতার আওয়াজ ডেস্ক
ডেঙ্গু জ্বরে আক্রান্ত সাংবাদিক আরিফ সাওনের শারীরিক অবস্থার খোঁজ নিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকালে রাজধানীর মগবাজারের ইনসাফ বারাকা হাসপাতালে তারেক রহমানের পক্ষ থেকে দৈনিক খবরের কাগজ পত্রিকার প্রতিবেদক আরিফ সাওনকে দেখতে যান বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।

এসময় তারেক রহমানের পক্ষ থেকে সাওনকে উপহার দেওয়া হয়।

ডা. রফিকুল ইসলাম কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে সাওনের শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চান এবং তা তারেক রহমানকে অবহিত করেন তিনি।

এসময় ডা. এসএম ইউনুস আলী, ডা. জাহাঙ্গীর হোসেন এবং ডা. নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

উল্লেখ, গত শনিবার বিকেল ৪ টার দিকে মুহুর্তের মধ্যেই ১০৪ জ্বর আসে। পরদিন পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে। ২৫ নভেম্বর রাজধানীর মগবাজারের ইনসাফ বারাকা কিডনি এন্ড জেনারেল হাসপাতালে ভর্তি হন তিনি। গতকাল বুধবার প্লাটিলেট নামে ৩৩ হাজারে। এখনও তিনি শঙ্কা মুক্ত নন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com