• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিনোদন

সৃজিতকে ছেড়ে যে কারণে ঢাকা থাকেন মিথিলা

প্রকাশ: সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫ ৬:৩৬
আপডেট: সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫ ৬:৩৬

সৃজিতকে ছেড়ে যে কারণে ঢাকা থাকেন মিথিলা

বিনোদন ডেস্ক

তাহসানের সাথে সম্পর্কের ইতি টানার পর কোলকাতার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রাফিয়াত রাশিদ মিথিলা। সম্প্রতি তাহসান খানের দ্বিতীয় বিয়ের পর নতুন করে আলোচনা আসেন মিথিলা। গুঞ্জন উঠে দ্বিতীয় স্বামী সৃজিতের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে অভিনেত্রীর। যে কারণেই কোলকাতা ছেড়ে ঢাকা বাস করছেন তিনি। তবে এবার সব গুঞ্জনকে মিথ্যা বলে এ ব্যাপারে মুখ খুলেছেন মিথিলা।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, কলকাতায় শ্বশুরবাড়ি, তবু মেয়েকে নিয়ে ঢাকায় থাকতেই পছন্দ করেন মিথিলা। নিজের কাজ ও মেয়ে আয়রার জন্যই এই সিদ্ধান্ত তার, জানিয়েছিলেন নিজেই।

মিথিলা বলেছেন, “আফ্রিকায় একটা কথা আছে, ‘একটা বাচ্চাকে বড় করতে পুরো গ্রামের প্রয়োজন’। এটাই সত্যি। আমি বলতে চাইছি বাচ্চা মানুষ করার ক্ষেত্রে ঠাকুরদা-ঠাকুরমা, শাশুড়ি, বন্ধু সকলকে দরকার। আমার ঢাকায় চলে যাওয়ার এটাই মূল কারণ ছিল, মেয়েকে পরিবারের সাহচর্য দেওয়া।’’

তিনি আরও বলেন, ‘‘আজকাল সন্তান বড় হলে বিদেশে চলে যায় পড়াশোনা করতে। তবে সন্তান বাইরে চলে গেল বাবা-মায়ের ভিতরে যে অসহায়তা কাজ করে সেটা প্রতি মুহূর্তে অনুভব করতে পারি। তাই মেয়েকে কখনও বিদেশে পাঠাতে চাই না।’’