• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আমরা সংকটময় সময় পার করছি: মান্না

প্রকাশ: শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫ ১১:১৭
আপডেট: শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫ ১১:১৭

966666985

আমরা সংকটময় সময় পার করছি: মান্না

জনতার আওয়াজ ডেস্ক
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘আমরা এখন এক সংকটময় সময় অতিক্রম করছি। এ পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ হলো ঐক্য। যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, কোনো কিছুই আমাদের অগ্রগতিতে বাধা সৃষ্টি করতে পারবে না।’ শুক্রবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য ও নাগরিক ঐক্যের সাবেক আহ্বায়ক এস এম আকরামের স্মরণসভায় তিনি এ কথা বলেন।

মান্না বলেন, ‘যারা রাজনীতিতে বিবাদ তৈরি করছে, তাদের এখনই আলোচনায় বসা উচিত। দুই পক্ষ একে অপরের মুখোমুখি দাঁড়ালে সংকট আরও বাড়বে। আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, তাহলে দেশ ও জনগণের স্বার্থে কাজ করা সহজ হবে।’

রাজনীতির প্রসঙ্গে মান্না বলেন, ‘আমি রাজনীতি করছি এবং এর মধ্যেই থাকব। আমার একসময় প্রতিপক্ষ ছিলেন ওবায়দুল কাদের। তার অবস্থান ও আমার অবস্থান ভিন্ন জায়গায় ছিল। কিন্তু আমরা নিজেদের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছি। রাজনীতি আজ অনেক সংকটময় অবস্থায় রয়েছে।’

দেশের জনগণ আর কখনও বিদেশি শক্তির কাছে মাথা নত করবে নাদেশের জনগণ আর কখনও বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না
মান্না সমকালীন রাজনীতিতে দুর্নীতি ও অর্থসম্পদের অপব্যবহারের প্রসঙ্গ টেনে বলেন, ‘প্রধানমন্ত্রী একসময় বলেছিলেন দেশের কী উন্নতি হচ্ছে দেখুন। আমার পিয়নও ৪০০ কোটি টাকার মালিক। এখন আপনারাই প্রশ্ন করুন, কীভাবে এমনটা সম্ভব হলো।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এস এম আকরাম স্মরণ পরিষদের আহ্বায়ক দেলোয়ার হোসেন চুন্নু। স্মরণসভায় বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, আমরা নারায়ণগঞ্জবাসীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর উদ্দিন আহমেদ, নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট এবি সিদ্দিকী, ওয়ার্কার্স পার্টির জেলা সাধারণ সম্পাদক হিমাংশু সাহা, বাসদ নারায়ণগঞ্জ জেলার সদস্য সচিব আবু নাইম খান বিপ্লব, বাংলাদেশ মহিলা পরিষদ নারায়ণগঞ্জের সভাপতি রিনা আক্তার প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com