• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আড়াইহাজারে কৃষকদলে দুই কর্মীকেকুপিয়ে জখম, গ্রেফতার-২

প্রকাশ: শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫ ৯:৩৯
আপডেট: শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫ ৯:৩৯

9888596 1

আড়াইহাজারে কৃষকদলে দুই কর্মীকেকুপিয়ে জখম, গ্রেফতার-২

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে কৃষক দলের দুই কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগে দায়েরকৃত মামলায় রুবেল ও বাবুল নামে দুই আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৪ জানুয়ারী) রাতে তাদেরকে উপজেলার ফতেপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড সাদারদিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।
এর আগে শুক্রবার (২৪ জানুয়ারী) দুপুর ১২টায় ওই এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কাউছার (৩১) ও জামাল (৪০) নামে কৃষকদলের দুই কর্মীকে মাথাসহ দেহের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে তারা। আহত কাউছার ওই এলাকার মো. সুলতানের ছেলে এবং জামাল তার ভাতিজা।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, এ ব্যাপারে আহত কাউসারের পিতা মো. সুলতান বাদী হয়ে ঘটনার পর পরই ৯ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। মামলা নেয়ার পরদুই আসামীকে গ্রেফতার করা হয়েছে। তাদের শনিবার (২৫ জানুয়ারী) দুপুরে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com