• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

যারা দলীয় পরিচয়ে প্রশাসন চালাবেন তারাও ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবেন: নাজমুল হক প্রধান

প্রকাশ: রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫ ১:১৫
আপডেট: রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫ ১:১৫

96666638 1

যারা দলীয় পরিচয়ে প্রশাসন চালাবেন তারাও ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবেন: নাজমুল হক প্রধান

জনতার আওয়াজ ডেস্ক
দলীয় পরিচয়ে যেসব আমলারা দেশ চালাচ্ছেন তাদের প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়ে বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান বলেছেন, দলীয় পরিচয়ে প্রশাসন চালালে তাদের পরিণতি ফ্যাসিস্ট সরকারের আমলাদের মতো হবে।

শনিবার (২৫ জানুয়ারি) ব্রাহ্মণবাড়িয়ায় জাসদ আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নাজমুল হক প্রধান বলেন, মহান মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা সাড়ে ১৫ বছর ক্ষমতায় থেকে মুক্তিযুদ্ধকে তাদের পারিবারিক সম্পত্তিতে পরিণত করেছিল।

৭২-এর সংবিধান বাতিল প্রসঙ্গে তিনি বলেন, ‘সংবিধানে কোনো অনুচ্ছেদ যদি গণবিরোধী হয় তা বাদ দেওয়া হোক। কিন্তু সংবিধান বাতিলের কথা যারা বলছেন তাদের দুরভিসন্ধি রয়েছে।

তিনি আরো বলেন, ‘রাজনীতি করতে চাইলে পদত্যাগ করুন। দলীয় পরিচয়ে প্রশাসন যদি চালান তাহলে শহীদের রক্তের প্রতি বেঈমানি করা হবে। ‘যারা দলীয় পরিচয়ে প্রশাসন চালাবেন তারাও ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবেন।’

বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রয়াত হোসাইন আহমেদ তফছিরের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রেসক্লাব মিলনায়তনে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, বাংলাদেশ জাসদ ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির পর্যবেক্ষক সদস্য রুকুনুজ্জামান রুকন, বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাঈনুল ইসলাম শামীম।

হোসাইন আহমেদ তফছিরের কর্মময় জীবনের ওপর অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা সিপিবির সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবদুর রাশেদ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো.বাহারুল ইসলাম মোল্লা, তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সদস্য সচিব অ্যাডভোকেট মো. নাসির, জেলা জাসদের সাধারণ সম্পাদক জিয়া কারদার নিয়ন, সরাইল উপজেলা জাসদের সাধারণ সম্পাদক প্রভাষক জাফর আহমেদ আকসির প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com