• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

২০২৬ সালের প্রথমার্ধে যে কোন সময় সংসদ নির্বাচন’

প্রকাশ: রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫ ৪:৫৭
আপডেট: রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫ ৪:৫৭

 

কুড়িগ্রাম প্রতিনিধি

২০২৬ সালের প্রথমার্ধে যে কোন সময় সংসদ নির্বাচন হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ্ (অব:)। এ ব্যাপারে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ করা হবে।

রবিবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ চত্বরে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় তিনি এ কথা বলেন,

মো. সানাউল্লাহ্ বলেন, ভোটার তালিকা হালনাগাদ কোন কিছুর সাথে সম্পৃক্ত নয়। ভোট যখনই হোক আমাদের ভোটার তালিকা প্রয়োজন হবে। আর এ ভোটার তালিকা নিয়ে যা কিছু অভিযোগ আছে সেগুলো আমাদের নিরসন করতে হবে। প্রতি বছর পহেলা জানুয়ারি থেকে ভোটার তালিকা হালনাগাদ কাজ শুরু হয়। ২রা মার্চে গিয়ে এটা চুড়ান্ত ভোটার তালিকা তৈরি হয়। এবার বাড়ি বাড়ি গিয়ে ভোটার সংগ্রহ করা হচ্ছে। ভুয়া ভোটার তালিকা তৈরি এবং বিভিন্ন নির্বাচনে ভুয়া ভোটারের উপস্থিতি, এগুলো যেন না হয় সেজন্য স্বচ্ছ ভোটার তালিকা হালনাগাদ করতে হচ্ছে। স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করে গ্রহণযোগ্য, সুন্দর, সুষ্ঠ ও প্রশ্নহীন নির্বাচন উপহার দেয়াই আমাদের কাজ।

নির্বাচনে সাংবাদিকদের ভূমিকা নিয়ে তিনি বলেন, নির্বাচন ব্যবস্থাকে ট্রান্সফারিং করার জন্য সকলের সহযোগীতায় নির্বাচনে ব্যাঘাত সৃষ্টি না করে স্বচ্ছ নির্বাচন উপহার দেয়া। এর আগে তিনি ওই কলেজের শিক্ষার্থীদের নিয়ে এক মতবিনিময় সভা করেন। এসময় তিনি ভোট এবং ভোটার সম্পর্কে ব্যাপক আলোচনা করেন।

এসময় উপস্থিত ছিলেন- নির্বাচন কমিশনারের একান্ত সচিব এসএম জাকির হোসেন, কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার, রংপুর আঞ্চলিক নির্বাচন অফিসার মো. আজিজুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার মো. আলমগীর, উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান, উপজেলা নির্বাচন অফিসার মো. সুপ্ত করিম, প্রেসক্লাব রাজারহাট এর সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত।

রাজারহাটে আগমন করে তিনি প্রথমে উপজেলার চাকিরপশার ইউনিয়নের চাকিরপশার তালুক জোলাপাড়া মৌজায় রমেশ সরকার বাড়ির উঠানে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম পরিদর্শন করেন। পরে তিনি উপজেলা নির্বাচন অফিস পরিদর্শন করে লালমনিরহাটের উদ্দেশ্যে রওনা দেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম