• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

দুবাই হাসপাতালে ভর্তি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর

প্রকাশ: শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫ ১:২৪
আপডেট: শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫ ১:২৪

 

জনতার আওয়াজ ডেস্ক
স্বপরিবারে সৌদি আরবে ওমরায় যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়ায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে জরুরিভাবে হাসপাতালে ভর্তি করা হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফর জামান বাবরকে। বর্তমানে তিনি দুবাই হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

বাবরের ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, তিনি সুস্থতা অনুভব করলে তাকে সৌদি আরবে নিয়ে যাওয়া হবে। সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহ্বায়ক জাকির হোসেন জানান, এয়ারলাইন্সে তিনি বুকে ব্যথা অনুভব করলে ফ্লাইটের অভ্যন্তরে তাৎক্ষণিক তাকে চিকিৎসা দেয়া হয়। পরে দুবাই বিমানবন্দরে ফ্লাইট অবতরণের পর চিকিৎসকরা তাকে জরুরি সেবা দেন। এরপর বৃহস্পতিবার স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি বর্তমানে নিবিড় পরিচর্যায় রয়েছেন।

জানা গেছে, স্বপরিবারে ওমরায় যাওয়ার সময় লুৎফর জামান বাবরের স্ত্রী, দুই মেয়ে,পুত্র লাবিব ও মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন সঙ্গে ছিলেন। অসুস্থতার কারণে দুবাই এয়ারপোর্ট থেকে বাবরকে হাসপাতালে ভর্তি করা হলেও বাবরের স্ত্রী ও দুই মেয়ে সৌদি আরবের জেদ্দা বিমান বন্দরে গিয়ে পৌঁছেছেন। দুবাই হাসপাতালে সন্তান লাবিবকে সঙ্গে রেখেছেন সাবেক বিএনপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বাবর। চিকিৎসকরা জানিয়েছেন সুস্থতা অনুভব করলে তাকে জেদ্দা যাওয়ার অনুমতি দেয়া হবে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম