• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ঝরে গেল ৫ প্রাণ

প্রকাশ: শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫ ৩:২০
আপডেট: শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫ ৩:২০

96666856

রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ঝরে গেল ৫ প্রাণ

রংপুর প্রতিনিধি

রংপুরে পৃথক ৩ সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহতের খবর পাওয়া গেছে। দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন।

শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে পৃথক পৃথক স্থানে এই ৩টি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। তবে নিহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

রংপুর মেট্রোপলিটন মাহিগঞ্জ থানার ওসি আব্দুল কুদ্দুস জানান, রংপুর নগরীর সাতমাথা চায়না টকি নব্দীগঞ্জ বাজারের আগে আজ শুক্রবার সকাল ১০টার দিকে কুড়িগ্রামগামী নৈশ কোচ পাভেল এক্সপ্রেস এবং কাউনিয়া থেকে ছেড়ে আসা মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মাহিন্দ্রার ৩ যাত্রী নিহত হন। আরো ৪ জন গুরুতর আহত হন।

তিনি আরও্র জানান, আহতদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এদিকে সকাল সাড়ে ৭টার দিকে জেলার পীরগঞ্জে সাতক্ষীরা থেকে কুড়িগ্রামগামী বাসে অপর একটি বাসের ধাক্কায় ১ জন নিহত হন। আহত হন আরো ২১ জন। পীরগঞ্জ উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কের বড়দরগাহ হাইওয়ে ফাঁড়ি থানার সামনে এ দুঘটনাটি ঘটে।

অপরদিকে শহরের নজিরের হাট এলাকায় বাসের ধাক্কায় একজন পথচারী নিহত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রংপুর জেলা পুলিশ সুপার আবু সাইম বলেন, ঘন কুয়াশার কারণে এই সড়ক দুর্ঘটনাগুলো ঘটেছে। চালকদের সতর্ক করা হলেও চালকরা বেপরোয়া গাড়ি চালনোর কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনাগুলো ঘটছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com