• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

৩১ দফা সময়ের প্রয়োজনে এখন মুক্তির সনদ: বদরুজ্জামান সেলিম

প্রকাশ: শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫ ৭:৩০
আপডেট: শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫ ৭:৩০

966339

৩১ দফা সময়ের প্রয়োজনে এখন মুক্তির সনদ: বদরুজ্জামান সেলিম

প্রেস বিজ্ঞপ্তি

সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম বলেছেন, ৫ আগস্ট বিজয় এসেছে রাজনীতিবিদদের শ্রমের কারণে। বিগত পতিত সরকার সর্বক্ষেত্রে দেশকে ধ্বংস, অর্থনীতি পঙ্গু করে ভারত নির্ভরশীল দেশে পরিণত করেছিল, দেশকে একটি শক্তিশালী রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে দেশনায়ক তারেক রহমান ৩১ দফা সংস্কার কর্মসূচি দিয়েছে। সময়ের প্রয়োজনে যা আজ জাতির মুক্তির সনদে পরিণত হয়েছে। তিনি এই কর্মসূচি তৃণমূল পর্যায়ে তুলে ধরার জন্য দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। বিগত ১৭ বছর বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের উপর নির্বাতন নিপীড়ন চালানো হয়েছে। যার কারণে আজ দেশে ৫ আগস্ট তৈরি হয়েছে।

তিনি শুক্রবার (৩১ জানুয়ারি) বাদ জুম্মা দরবস্ত বাজারে জৈন্তাপুর উপজেলার ৩নং চারিকাটা ও ৪নং দরবস্ত ইউনিয়ন বিএনপির উদ্দ্যেগে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল এবং খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

দোয়া মাহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শারিরীক সুস্থতা ও দীর্ঘায়ু, জিয়াউর রহমানের ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকো, সিলেট-৪ আসনের সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিমের রুহের মাগফেরাত কামনা এবং সিলেটের কৃতি সন্তান এম ইলিয়াস আলী, ছাত্রনেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ, আনসারসহ সকল গুম কৃত নেতাকর্মী ও সাধারণ মানুষকে ফিরে পাওয়াসহ দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফিজ আবুল খয়ের।

জৈন্তাপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়কে সুহেল আহমদ ও এমসি কলেজ ছাত্রদল নেতা বদরুল আলমের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক জিয়াউল আলম আলাল, সিলেট জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সদস্য ফরহাদুজ্জামান ফাহাদ, ৪নং দরবস্ত ইউপি স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মঈন উদ্দিন, ৪নং দরবস্ত ইউপি যুবদলের সাধারণ সম্পাদক নুরুল হক, ৪নং দরবস্ত ইউপি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইমরান আহমদ, জৈন্তা ডিগ্রী কলেজ ছাত্রদলের সাবেক সাবেক সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন আল আশরাফ।

আরো উপস্থিত ছিলেন যুবদল নেতা বদরুল ইসলাম, এনামুর রহমান, নাজিমউদ্দীন, ছাত্রদল নেতা এম আর মামুন, কামরুল ইসলাম, রেজওয়ান আহমদ, জুনেদুর রহমান, সালেহ আহমদ, কিবরিয়া আহমদ, জাহাঙ্গীর আলম প্রমুখত


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com